ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ – বর্ণমালা টেলিভিশন

ওয়াশিং মেশিন নিয়ে তর্ক করায় যুক্তরাষ্ট্রে ভারতীয় ব্যক্তির শিরশ্ছেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:০৯ 90 ভিউ
যুক্তরাষ্ট্রের ডালাসে একটি মোটেলে ওয়াশিং মেশিন নিয়ে তর্কে জড়ানোর ঘটনায় এক ভারতীয়র ওপর হামলা চালিয়ে শিরশ্ছেদ করেছে তারই সহকর্মী। বুধবার (১০ সেপ্টেম্বর) কর্ণাটকের বাসিন্দা চন্দ্র নাগমল্লাইয়া তার সহকর্মী ইয়োরদানিস কোবস-মার্টিনেজকে ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করার নির্দেশনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তার ওপর হামলা চালান। খবর এনডিটিভি চাপাতি দিয়ে ভারতীয় ওই ব্যক্তিকে একাধিকবার আঘাত করা হয়। এ সময় নাগমল্লাইয়া দৌড়ে পালিয়ে অফিসের সামনে পার্কিং করা গাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে ভারতীয় ওই ব্যক্তির স্ত্রী এবং ১৮ বছর বয়সী সন্তান উপস্থিত ছিল। তারা দৌড়ে এসে কোবস-মাটিনেজকে থামানোর চেষ্টা করেন। কিন্তু কোবস তাদের ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে নাগমল্লাইয়ার শিরশ্ছেদ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কোবস মার্টিনেজ ভারতীয় ওই ব্যক্তির কাটা মাথা নিয়ে ডাস্টবিনের দিকে যাচ্ছিলেন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় হাইকমিশন এ ঘটনায় নিন্দা জানিয়েছে। কর্মক্ষেত্রে নাগমল্লাইয়াকে হত্যার ঘটনা নিষ্ঠুর বলে অভিহিত করেছে। এক্স পোস্টে ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত ওই ব্যক্তির যাতে কঠোর শান্তি হয় তার জন্য যাবতীয় চেষ্টা চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেও মার্টিনেজের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনা হয়েছিল। হোস্টনে তার বিরুদ্ধে নির্যাতন ও চুরির দায়ে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য