এ যেন ফিলিস্তিন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের বৈঠক – বর্ণমালা টেলিভিশন

এ যেন ফিলিস্তিন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২২ 84 ভিউ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উপস্থিত থাকতে পারবেন না। কারণ, তিনি ও তার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। মাহমুদ আব্বাসের অনুপস্থিতিতেই এবারের অধিবেশনটি ফিলিস্তিন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণী বৈঠক হতে চলেছে। এবারের অধিবেশনের মূল আলোচ্য বিষয় হবে, ফিলিস্তিন ও গাজা উপত্যকার ভবিষ্যৎ। এতে বিশ্বের ১৪০ জনেরও বেশি রাষ্ট্রনেতা অংশ নেবেন। ইতোমধ্যে বিষয়টি কার্যতালিকাভুক্ত করে বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘ। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার একটি প্রস্তাবকে বিপুল ভোটে সমর্থন করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনবিরোধী কড়া বার্তার মধ্যেই প্রস্তাবটির ওপর বার্ষিক অধিবেশনে আলোচনা হতে যাচ্ছে। আলজাজিরা জানায়, ‘নিউইয়র্ক ঘোষণাপত্রে’ দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তব, সময়সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় রূপরেখা দেওয়া হয়েছে। ১৪২ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। ইসরায়েল এবং প্রধান মিত্র যুক্তরাষ্ট্রসহ ১০ রাষ্ট্র বিরোধী ভোট দেয়। ভোট দানে বিরত থাকে ১২ রাষ্ট্র। এবার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে কি না তা সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে সুরাহা হতে হবে। অন্যান্য বারের মতো ফলহীন বৈঠক হলে পরিস্থিতি আরব-ইসরায়েল সংঘাতেও গড়াতে পারে। এদিকে অধিবেশন উপলক্ষে ফ্রান্সসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এ তালিকায় যোগ দিয়েছে যুক্তরাজ্যও। দিন দিন ফিলিস্তিনপন্থি রাষ্ট্রের সংখ্যা বাড়ছে। আগামী সোমবার থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’ প্রশ্নে কয়েকটি বৈঠক হবে। সৌদি আরব ও ফ্রান্স যৌথভাবে এসব বৈঠকে সভাপতিত্ব করবে। এ সমাধানের লক্ষ্য হলো উভয় পক্ষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘লিটন-ঝড়’ থামাল বৃষ্টি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা গোয়েন্দা নজরদারিতে: র‌্যাব হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান জার্মানিতে কেন মার্কিন সেনা মোতায়েন রয়েছে? ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত ১৬ মার্কিন সামরিক স্থাপনা ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ