এরদোগানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক – বর্ণমালা টেলিভিশন

এরদোগানের সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১০:৫২ 123 ভিউ
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (২৪ মে) ইস্তাম্বুলে তারা বৈঠক করেন। খবর আলজাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ জারির পর আল-শারা ও এরদোগানের এই বৈঠক অনুষ্ঠিত হলো। তুর্কি টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের বৃহত্তম শহর বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ডলমাবাহচে প্রাসাদে গাড়ি থেকে বের হওয়ার সময় এরদোগান শারা'র সাথে করমর্দন করছেন। আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিয়েছেন। পাশাপাশি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এবং তুর্কি এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দামেস্কের প্রতিনিধিদলের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরাও ছিলেন। এর আগে তুরস্কের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছিল, এমআইটি প্রধান ইব্রাহিম কালিন এবং শারা এই সপ্তাহে সিরিয়ায় সিরিয়ার কুর্দিশ ওয়াইপিজি গোষ্ঠীর অস্ত্র ত্যাগ এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকের বিষয়ে এরদোগানের কার্যালয় জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট আল-শারাকে বলেছেন, তার দেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্ব এবং আগ্রাসন অগ্রহণযোগ্য। তুরস্কে প্রতিটি প্ল্যাটফর্মে এর বিরোধিতা অব্যাহত রাখবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের মাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নেতারা ‘বেশ কয়েকটি পারস্পরিক ফাইল’ নিয়ে আলোচনা করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক