এবার আইনের ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, লোমহর্ষক বর্ণনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩ জুলাই, ২০২৫
৫:৪৬ অপরাহ্ণ
245 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

এবার আইনের ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ, লোমহর্ষক বর্ণনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৫:৪৬ 245 ভিউ
পশ্চিমবঙ্গের কলকাতায় এবার এক আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণের ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় গ্রেফতার মনোজিত ‘ম্যাঙ্গো’ মিশ্র নামের প্রধান অভিযুক্ত পুলিশকে জানিয়েছেন, তিনি বিশ্বাস করতেন যে, ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ২৪ বছর বয়সি ওই ছাত্রীকে পুলিশে অভিযোগ করতে বাধা দেওয়া যাবে। ঘটনাটি ঘটে গত ২৫ জুন সন্ধ্যায়। অভিযোগে ওই ছাত্রী জানিয়েছেন, এই বিভীষিকাময় ঘটনার পর তিনি সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করেন এবং তাকে কলেজ থেকে নিয়ে যেতে বলেন। এর কিছুক্ষণ পরেই মূলহোতা মনোজিত এবং তার সহযোগী প্রমিত মুখোপাধ্যায় ও জায়েব আহমেদ কলেজ ছেড়ে চলে যান। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সূত্রে জানা গেছে, মনোজিত ক্যাসবা থানার (কলেজ থেকে প্রায় ১ কিমি দূরে) গতিবিধির ওপর নজর রাখতে বন্ধুদের বলে দেন। যাতে বোঝা যায়, ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন কি না। ঘটনার পরদিন (২৬ জুন) বিকালে মনোজিত এক কলেজ কর্মচারীকে ফোন করে জানতে চান- পুলিশ ক্যাম্পাসে গেছে কি না। পরে যখন বুঝতে পারেন যে, পুলিশ তাকে খুঁজছে, তখন তিনি নিজের আইনজীবী বন্ধু ও কলেজ সিনিয়রদের সহায়তা চেয়ে ফোন করেন—কিন্তু কেউই তাকে সাহায্য করেননি। ওইদিন (২৬ জুন) সন্ধ্যায় মনোজিত ও জায়েব বালিগঞ্জ রেলস্টেশনের কাছাকাছি ফার্ন রোডে দেখা করেন। সেদিনই সন্ধ্যায় পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে। অন্যদিকে আরেক অভিযুক্ত প্রমিতকে সেদিন রাতেই নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মূলহোতা মনোজিত স্বীকার করে বলেছেন, প্রমিত ও জায়েব ধর্ষণের ভিডিও রেকর্ড করেছিল এবং তারা ভেবেছিল, ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে চুপ করিয়ে রাখা যাবে। তদন্তে আরও জানা গেছে, ভুক্তভোগী কলেজে ভর্তি হওয়ার পর থেকেই মনোজিত তাকে নজরে রাখছিল। তিনি ওই কলেজের সাবেক ছাত্র ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা। বর্তমানে একটি চুক্তিভিত্তিক পদে কর্মরত। ‘ম্যাঙ্গো’ নামে পরিচিত এই যুবক নিজের রাজনৈতিক যোগাযোগকে ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তার করত। জায়েব ও প্রমিত পুলিশকে জানিয়েছে, ভুক্তভোগী আগে থেকেই মনোজিতের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এতে মনোজিত ক্ষিপ্ত হয়ে তাকে ‘শিক্ষা দেওয়া উচিত’ মনে করে এই পরিকল্পনা করে। তিনি মেয়েটিকে কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হওয়ার অফার দেন—যা ছিল একপ্রকার ‘চূড়ান্ত ফাঁদ’। উল্লেখ্য যে, এই পদটি ছিল কাল্পনিক। কারণ বহু বছর ধরেই ওই কলেজে কোনো ছাত্রসংগঠনের কার্যক্রম নেই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনার অন্তত দুই দিন আগেই মনোজিত জায়েব ও প্রমিতকে জানিয়ে দেয় যে, ওই ছাত্রী পরীক্ষার ফর্ম জমা দিতে আসবে। তিনি তাদের নির্দেশ দেন তাকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে আটকে রাখতে। পুলিশ জানায়, ধর্ষণের ঘটনাটি ঘটে কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে, যা মূলত নির্জন একটি কক্ষ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিছানার চাদরসহ একাধিক আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, মনোজিতের বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা রয়েছে। যেগুলোর বেশিরভাগই নারীদের হেনস্তা ও অশালীন আচরণের সঙ্গে সম্পর্কিত। তিনি এই সব মামলায় জামিনে মুক্ত ছিলেন। সাম্প্রতিক আপডেট: অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মনোজিত নিজের অপরাধ স্বীকার করেছে। ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের পরিকল্পনা ছিল। তদন্ত চলছে, ফরেনসিক প্রতিবেদন আসা বাকি। কলেজ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। যে প্রশ্ন উঠেছে: কীভাবে এমন অপরাধী এত বছর কলেজে অবাধে ঘোরাফেরা করেছে? কলেজ প্রশাসন কি জানত না তার আগের মামলাগুলোর কথা? রাজনৈতিক পরিচয়ের আড়ালে এই দানবীয় ক্ষমতার উৎস কোথা থেকে এলো? মূলত, এ ঘটনা শুধু একটি ধর্ষণ নয়—এটি ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা ‘দখলদারী সংস্কৃতি’র নির্মম প্রতিফলন। তাই সময় এসেছে, এই ভয়ঙ্কর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে রাষ্ট্র ও সমাজ একসঙ্গে দাঁড়ানোর। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!