ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করলেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৩১ মে, ২০২৫
১১:০০ পূর্বাহ্ণ
135 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১১:০০ 135 ভিউ
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বুধবার থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, এই পদক্ষেপে দেশের ইস্পাত শিল্প চাঙা হবে, জাতীয় সরবরাহে স্বনির্ভরতা আসবে এবং চীনের ওপর নির্ভরতা কমবে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের যৌথ উদ্যোগে পিটসবার্গ অঞ্চলে ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। যদিও এই অংশীদারত্বের বিস্তারিত এখনও জানা যায়নি এবং দুই কোম্পানির কোনোটিই চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ইস্পাত কর্মীতে পরিপূর্ণ জনসভায় ট্রাম্প বলেন, 'কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও একেবারেই নয়—আর প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব শিগগিরই পাঁচ হাজার ডলারের প্রাপ্য বোনাস পাবেন।' যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি নিয়ে ইস্পাত শ্রমিকদের বড় উদ্বেগের জায়গা ছিল জাপান কীভাবে শ্রমিক ইউনিয়নের বেতন ও নিয়োগ-সংক্রান্ত চুক্তি মানবে, তা নিয়ে। ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই বলেন, ২০১৮ সালে, প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে, ২৫ শতাংশ শুল্ক বসিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ইউএস স্টিলকে 'বাঁচিয়েছেন' । তিনি ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলেন এই যুক্তিতে যে, এটি ইউএস স্টিলের টিকে থাকার জন্য জরুরি। ট্রাম্প এই ঘোষণার এমন এক সময় দিলেন, যখন তার আরোপ করা আন্তর্জাতিক শুল্ক বৈধ কি না, তা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য আদালত শুল্কারোপ বন্ধের নির্দেশ দিলেও আপিল আদালত তা বহাল রাখার অনুমতি দিয়েছে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ট্রাম্পের শুল্ক এই মামলার আওতার বাইরে। বিশ্বের মোট ইস্পাতের অর্ধেকেরও বেশি চীন একাই উৎপাদন করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে চতুর্থ বৃহত্তম উৎপাদকে পরিণত হয়েছে। ভারত ও জাপান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক