ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ আগস্ট, ২০২৫
৬:৪২ পূর্বাহ্ণ
183 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ৬:৪২ 183 ভিউ
অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। বুধবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া পরিসেবা। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের পূর্বাঞ্চলে সবচেয়ে উষ্ণতম পরিস্থিতিতে আরও তীব্র গরম পড়বে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ খবর জানানো হয়। খবরে বলা হয়, মঙ্গলবার রাতে অস্বাভাবিক গ্রীষ্মকালীন বৃষ্টিপাত হলেও জেরুজালেম ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। বর্তমানে মৃত সাগরে সর্বোচ্চ রেকর্ডকৃত সর্বনিম্ন দৈনিক তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে। আবহাওয়া পরিসেবা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, জেরুজালেমে দুপুর নাগাদ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। অন্যদিকে উপকূলীয় তেলআবিবে, বিকেল নাগাদ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস (৮৮ ডিগ্রি ফারেনহাইট) থাকবে। তবে, মধ্য ইসরায়েলের কাছাকাছি শহর, যেগুলো সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত, যেমন রামাত গান এবং গিভাতাইমে ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেশটির অভ্যন্তরীণ অংশ এবং পশ্চিম তীরের তাপমাত্রা দিনের সবচেয়ে উষ্ণতম সময়ে বিশেষ করে গ্যালিলি সাগরের আশপাশে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর জর্ডান উপত্যকার বেইত শে’আনে তাপমাত্রা পৌঁছানোর কথা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস (১১৫ ডিগ্রি ফারেনহাইট), গ্যালিলি সাগরের তীরে টাইবেরিয়াস এবং গোলান হাইটসে কাটজরিন, উভয়ই স্থানেই এ তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে (১১১ ডিগ্রি ফারেনহাইট)। মাউন্ট আরবেলে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অন্যদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকার কাসর আল-ইহুদ তীর্থস্থান এলাকায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস উঠে যাবে বলে আশা করা হচ্ছে। অন্য অঞ্চলগুলোতে প্রায় একই রকম গরম থাকবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে হুলা উপত্যকা থেকে দক্ষিণে আরাভা মরুভূমি পর্যন্ত। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জেরুজালেমের কাছে বেইত শেমেশ এবং দক্ষিণে ডিমোনায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এছাড়া জনপ্রিয় রিসোর্ট শহর ইলাতে দুপুরের মাঝামাঝি ৪৯ ডিগ্রি সেলসিয়াস (১২০ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বাইরে এবং রোদে বেশি সময় না থাকার ব্যাপারে নির্দেশনা দিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া তাপপ্রবাহ, পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতেও আহ্বান জানানো হয়েছে। এদিকে, প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত খোলা জায়গায় হাইকিং ট্রেইলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!