ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৭ জুন, ২০২৫
৮:২৭ পূর্বাহ্ণ
149 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

ইসরায়েলে ভয়াবহ আগুন, রূপ নিতে পারে দাবানলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুন, ২০২৫ | ৮:২৭ 149 ভিউ
ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। আশঙ্কা করা হচ্ছে, এ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও। জেরুজালেমের প্রবেশপথে রুট ১-এর কাছে আগুন লেগেছে। তা নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী, জেরুজালেমের হার হামেনুহোট কবরস্থান সংলগ্ন রুট ১-এর কাছে আগুন জ্বলছে। কাছেই শহরের প্রবেশপথ। আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুন ছড়িয়ে পড়া রোধে দমকলকর্মীরা কাজ করছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নিনির্বাপক বিমান সহায়তা করছে। প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। এর আগে গত মে মাসেই ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ সহায়তা চেয়ে এক ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন। ওই সময় জেরুজালেম-তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। পরে বিভিন্ন দেশের সহায়তা অর্ধশতাধিক ফায়ার ফাইটার বিমান ও অগ্নিনির্বাপক কর্মী আধুনিক কৌশলে দাবানল নিয়ন্ত্রণে আনেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক