ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলের সঙ্গে আব্রাহাম চুক্তির সম্ভাবনা নাকচ করল সিরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ আগস্ট, ২০২৫ | ৯:৫০ 83 ভিউ
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। খবর আনাদোলুর। আল-শারা বলেন, ‘ইসরাইলের সঙ্গে তার দেশের সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরাইলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।’ আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন-মধ্যস্থতায় চুক্তি যা ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল। সিরিয়ার নেতা আরও বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা। এদিকে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন আল-শারা, এতে ১৯৬৭ সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই অংশগ্রহণ নিজেই একটি বার্তা যে সিরিয়া আর বিচ্ছিন্ন নয়, এটি সিরিয়ার ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফেরার হওয়ার লক্ষণ।’ সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখভাবে উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে প্রতিবেশী ইসরাইলের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য