ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় নিহত ৩, আহত ২৯ – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের হামলায় নিহত ৩, আহত ২৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ June, ২০২৫ | ১১:০৬ 285 ভিউ
ইসরাইলের মধ্যাঞ্চলে সোমবার (১৬ জুন) ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৯ জন। জেরুজালেম পোস্ট, চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের খবর বলছে, ইসরাইলের মধ্যাঞ্চলে হামলায় একজন গুরুতর আহত হয়েছে। ইসরাইলি অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাংক পরিষেবা অনুসারে, ইরানের সাম্প্রতিক হামলার পর ২৯ জন আহতকে সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা মাঝারি এবং ২৬ জনের সামান্য আঘাত রয়েছে। জরুরি পরিষেবা হিব্রু ভাষায় লেখা এক এক্স পোস্টে জানিয়েছে, হতাহতদের জন্য সমস্ত ঘটনাস্থলে অনুসন্ধান এবং অবস্থান অভিযান এখনও জোরদারভাবে অব্যাহত রয়েছে। আরও পড়ুন: ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪ এদিকে, শুক্রবার (১৩ জুন) ভোররাত থেকে চালানো ইসরাইলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বাসাসহ রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ বাংলাদেশের জন্য রুশ বাজারের নতুন দুয়ার, বাণিজ্য সম্প্রসারণে মস্কোর আগ্রহ হবিগঞ্জে পুড়ল জুলাই স্তম্ভ সি.এফ এর প্রতিবেদন: সেপ্টেম্বর-অক্টোবরে নিত্যপণ্যের মূল্য বেড়েছে ৭.৫২ ভাগ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’ স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?