ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুন, ২০২৫
১১:২০ পূর্বাহ্ণ
258 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

ইসরাইলের পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্বকে সতর্ক থাকার আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ১১:২০ 258 ভিউ
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বিশ্ব সম্প্রদায়কে ইসরাইলের অনিয়ন্ত্রিত পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ক্ষমতা বৈশ্বিক শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজ। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক জোরালো বিবৃতিতে খাজা আসিফ বলেন, ইসরাইলই একমাত্র রাষ্ট্র, যা আন্তর্জাতিক পরমাণু নিয়ন্ত্রণ কাঠামোর বাইরে থেকে কার্যক্রম চালাচ্ছে এবং এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষর করেনি। ‘ইসরাইল এনপিটির সদস্য নয়, এমনকি কোনো আন্তর্জাতিক চুক্তির সঙ্গেও যুক্ত নয় যা তাদের পারমাণবিক কর্মসূচির জবাবদিহিতা নিশ্চিত করে,’ বলেন তিনি। খাজা আসিফ ইসরাইলের পারমাণবিক কর্মসূচিকে ‘দায়িত্বহীন ও অনিয়ন্ত্রিত’ আখ্যা দিয়ে বলেন, এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল জাতীয় প্রতিরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত হয়, এবং দেশটি আন্তর্জাতিক নিয়মনীতি ও অস্ত্র বিস্তার রোধ নীতিমালা কঠোরভাবে মেনে চলে। পাশ্চাত্য দেশগুলোর প্রতি সমালোচনা জানিয়ে আসিফ বলেন, ইসরাইলের প্রতি অন্ধ সমর্থন আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। ‘ইসরাইল যে সংঘাত সৃষ্টি করছে, তা গোটা অঞ্চল এবং এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমা বিশ্বের পক্ষপাতমূলক সমর্থন এক বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে,’ সতর্ক করেন তিনি। তিনি আরও বলেন, বিশ্ব সম্প্রদায়কে এখনই ইসরাইলের কর্মকাণ্ড নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে, এর আগে একটি জাতীয় সংসদ অধিবেশনে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, ২০১৯ সালে ভারতীয় বৈমানিক অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেওয়া ছিল ‘আত্মসমর্পণ’ , যা পাকিস্তানের জাতীয় মর্যাদার জন্য ছিল লজ্জাজনক। তিনি বলেন, আমরা এক শত্রু পাইলটকে আটক করেছিলাম, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাকে ছেড়ে দিয়েছিলাম। তখনও আমরা লজ্জিত ছিলাম, এখনও লজ্জিত। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল বাজওয়াকে এ সিদ্ধান্তের জন্য দায়ী করেন। আসিফ আরও অভিযোগ করেন, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সহ পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলো ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে এবং নয়াদিল্লির পক্ষ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার