ইসরাইলি হামলার পর স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ জুন, ২০২৫
১১:০১ পূর্বাহ্ণ
289 ভিউ

আরও খবর

নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ইসরাইলি হামলার পর স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:০১ 289 ভিউ
ইসরাইলের সাম্প্রতিক ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরবর্তী পরমাণু আলোচনা বাতিল করা হয়েছে বলে শনিবার জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক্স (সাবেক টুইটার)–এ এক পোস্টে জানান, রোববারের ষষ্ঠ দফার পরোক্ষ আলোচনা এখন আর অনুষ্ঠিত হচ্ছে না। তিনি বলেন, দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ কূটনীতি ও সংলাপ। এই আলোচনা বাতিল হলেও যুক্তরাষ্ট্র এখনো আলোচনায় আগ্রহী বলে জানিয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, আমরা এখনো আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করি ইরান শিগগিরই আলোচনায় ফিরবে। ইরানে নজিরবিহীন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য শুক্রবার ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নজিরবিহীন হামলা চালায়। এতে নিহত হন ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সেনা কর্মকর্তা, বিপ্লবী গার্ডের প্রধানরা ও পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। ইরানের মতে, এই হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জনের বেশি আহত হন। ইসরাইল জানায়, তারা ইরানজুড়ে ৪০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার মধ্যে অন্তত ৪০টি লক্ষ্য ছিল রাজধানী তেহরানে। ইসরাইলি বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে সর্বোচ্চ গভীরতায় প্রবেশ করে এই হামলা চালিয়েছে বলে জানানো হয়। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেন, খামেনি যদি ইসরাইলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়া চালিয়ে যান, তবে তেহরান জ্বলবে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের হামলার আসল রূপ এখনো ইরান উপলব্ধি করতে পারেনি। সামনে তারা আরও বড় পরিণতি দেখতে পাবে। ইরানি পাল্টা হামলা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহায়তা ইরান ইসরাইলের বিরুদ্ধে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে জেরুজালেম ও তেল আবিবের আকাশে রাতভর বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা যায়। ইসরাইল জানিয়েছে, এই হামলায় তিনজন নিহত ও ১৭৪ জন আহত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার গ্রাউন্ড-বেইজড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করেছে। পারমাণবিক স্থাপনায় বিশাল ক্ষতি ইসরাইল জানিয়েছে, তারা ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতানজ এবং গবেষণা স্থাপনা ইসফাহানে আঘাত হেনেছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, নাতানজের অনেক ভবন ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইসফাহানে চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা জানান, আমাদের হিসাব অনুযায়ী, নাতানজ ও ইসফাহানের ক্ষতি মেরামত করতে ইরানের একাধিক সপ্তাহের বেশি সময় লাগবে। ইরান বলছে আলোচনা এখন অন্যায্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইসরাইলি হামলার প্রেক্ষাপটে এখন পারমাণবিক আলোচনা সম্পূর্ণভাবে অন্যায্য। তিনি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসরাইলের এই হামলা ‘ওয়াশিংটনের সরাসরি সমর্থনের ফল।’ তবে যুক্তরাষ্ট্র বলছে, তারা এই হামলার সঙ্গে যুক্ত নয়। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে এখনই চুক্তি করতে হবে, নইলে কিছুই অবশিষ্ট থাকবে না। প্রাকৃতিক গ্যাস প্লান্টেও হামলা? ইরানের সরকারি ঘনিষ্ঠ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, একটি ইসরাইলি ড্রোন দক্ষিণ পারস্যের একটি প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্লান্টে আঘাত হানে, যাতে প্রবল বিস্ফোরণ ঘটে। এটি যদি নিশ্চিত হয়, তবে এটিই হবে ইরানের জ্বালানি খাতে ইসরাইলের প্রথম হামলা। নেতৃত্বে রদবদল এই হামলায় নিহত হন ইরানের তিন শীর্ষ সেনা কর্মকর্তা—সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং গার্ডের মহাকাশ বিভাগপ্রধান জেনারেল আমির আলি হাজিজাদে। পরদিনই এই বিভাগে নতুন প্রধান হিসেবে নিয়োগ পান জেনারেল মজিদ মোসাভি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন