ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলি রক্তচক্ষু উপেক্ষা করে আল-আকসায় জুমআ আদায় লাখো ফিলিস্তিনির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ৪:৪৩ 124 ভিউ
বর্বর ও দখলদার ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম জুমআ আদায় করেছেন প্রায় ৯০,০০০ ফিলিস্তিনি। শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান জেরুজালেমে ইসলামিক ওয়াক্‌ফের মহাপরিচালক শেখ আজম আল-খতিব। তিনি বলেন, ‘আজ প্রায় ৯০,০০০ মুসল্লি আল-আকসায় জুমার নামাজ আদায় করেছেন’। ইসরাইলি পুলিশ এদিন মসজিদ প্রাঙ্গণ ও পুরাতন জেরুজালেম নগরজুড়ে ব্যাপক উপস্থিতি বজায় রাখে এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে কড়া বিধিনিষেধ আরোপ করে। এর আগে, বৃহস্পতিবার ইসরাইলি পুলিশ ঘোষণা করে যে, পূর্ব জেরুজালেমজুড়ে ৩,০০০ অফিসার মোতায়েন থাকবে। এছাড়াও দখলকৃত পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের ক্ষেত্রে ফিলিস্তিনিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনারা হাজারো ফিলিস্তিনিকে সামরিক চেকপয়েন্ট অতিক্রম করে আল-আকসায় যেতে বাধা দেয়। বৃহস্পতিবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করে যে, কেবল ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ, ৫০ বছরের বেশি বয়সি নারী এবং ১২ বছরের কম বয়সি শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মুসল্লিদের আগে থেকে নিরাপত্তা অনুমোদন নিতে হবে এবং নির্দিষ্ট চেকপয়েন্টে কঠোর তল্লাশির সম্মুখীন হতে হবে। তবে এসব বিধিনিষেধ সত্ত্বেও জেরুজালেমের স্থানীয় ফিলিস্তিনিরা ও ইসরাইলি ভূখন্ডে বসবাসকারী আরব শহরগুলোর বাসিন্দারা মসজিদুল আকসায় উপস্থিত হন। এ সময় আল-আকসার রক্ষীরা, স্কাউট ও স্বেচ্ছাসেবী দল মুসল্লিদের সহায়তা করেন। জুমআর খুতবায় শায়খ মুহাম্মদ সালিম মুহাম্মদ আলী ইসরাইলি বাধা উপেক্ষা করে আল-আকসায় উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের ভূয়সী প্রশংসা করেন এবং মসজিদ রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি বাহিনী পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে। ফিলিস্তিনিরা মনে করেন, এই নিষেধাজ্ঞাগুলো ইসরাইলের পূর্ব জেরুজালেম ও আল-আকসা মসজিদের ইসলামি ও আরব পরিচয় মুছে ফেলার বৃহত্তর অপপ্রচেষ্টার অংশ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা