ইসরাইলকে বয়কট, নরওয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলকে বয়কট, নরওয়েজিয়ান কনফেডারেশনের প্রশংসায় হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ | ১০:৫২ 118 ভিউ
নরওয়েজিয়ান কনফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস (এলও)-এর ইহুদি (ইসরাইলি) দখলদারিত্ব বর্জন এবং তাদের কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করেছে। তাদের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। সশস্ত্র গোষ্ঠীটি এই সিদ্ধান্তকে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। শুক্রবার কুদস প্রেস থেকে পাওয়া এক বিবৃতিতে হামাস বিশ্বজুড়ে শ্রমিক ইউনিয়ন এবং ট্রেড ইউনিয়নগুলোকে এই নৈতিক অবস্থান গ্রহণ এবং ফ্যাসিবাদী সত্তাকে বিচ্ছিন্ন করার এবং মানবতাবিরোধী অপরাধ প্রকাশ করার জন্য সমস্ত উপলব্ধ উপায় ব্যবহার করে চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। এর আগে, এলও ট্রেড ইউনিয়ন শুক্রবার এক সাধারণ সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইসরাইল ও তাদের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের জন্য ভোট দিয়েছে। কনফেডারেশনের উপ-নেতা স্টেইনার ক্রোগস্ট্যাড গত মঙ্গলবার বলেছিলেন, ‘আমরা চাই যে তহবিলটি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলো থেকে প্রত্যাহার করে নেওয়া হোক।’ তিনি বলেন, নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের সাধারণ নীতি হল এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী কোম্পানিগুলোকে বিনিয়োগ করে না। এলও নরওয়ের বৃহত্তম ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এবং ক্ষমতাসীন লেবার পার্টির সঙ্গে জোটবদ্ধ। ঐতিহ্যবাহী শ্রম অধিকার ইস্যুর বাইরেও ইউনিয়নটির প্রভাব বিস্তৃত।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা