ইসরাইলকে আইএইএ তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলকে আইএইএ তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:১৬ 142 ভিউ
ইসরাইলের সব পারমাণবিক স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কাতার। রোববার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরাইলকে তাদের সব পারমাণবিক স্থাপনা আইএইএ সুরক্ষার অধীনে রাখার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছে। ভিয়েনায় আইএইএ গভর্নরদের একটি বৈঠকের পর এই বিবৃতি দেওয়া হয়। এতে কাতারের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি জসিম ইয়াকুব আল-হাম্মাদি উপস্থিত ছিলেন। বৈঠকে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি এবং ইসরাইলের পারমাণবিক ক্ষমতা’ নিয়ে আলোচনা করা হয়েছে। আল-হাম্মাদি বৈঠকে উল্লেখ করেছেন, এই প্রস্তাবগুলোর মধ্যে কয়েকটি স্পষ্টভাবে ইসরাইলকে একটি অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে এনপিটিতে যোগদানের আহ্বান জানিয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, ইসরাইল ছাড়া মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ এনপিটির অংশীদার এবং এর সঙ্গে সুরক্ষা চুক্তি রয়েছে। আল-হাম্মাদি বলেন, ইসরাইল তার আগ্রাসী নীতি অব্যাহত রেখেছে; যেমন- গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান, পশ্চিম তীরে সামরিক অভিযান তীব্রতর করা, সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রদানে বাধা এবং জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার কার্যক্রমের ওপর অব্যাহত বিধিনিষেধ। প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে অন্যতম ভূমিকা পালন করছে কাতার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা