ইরানে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ – বর্ণমালা টেলিভিশন

ইরানে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৫ | ১১:৩৪ 217 ভিউ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলাপ করে ইরানের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়েছে, যুবরাজ এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর আঘাত হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও প্রথার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, ইসরাইলি হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে চলমান কূটনৈতিক সংলাপ ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনে ও শান্তিপূর্ণ সমাধানে গৃহীত উদ্যোগগুলোতে বিঘ্ন ঘটিয়েছে। মোহাম্মদ বিন সালমান জোর দিয়ে বলেন, বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগের নীতি গ্রহণযোগ্য নয় এবং মতপার্থক্যের সমাধানে সংলাপই হওয়া উচিত মূল ভিত্তি। শুক্রবার ইসরাইল ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সিনিয়র নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন বলে তেহরান জানিয়েছে। হামলায় ৭৮ জন নিহত হয়েছে। শনিবার উভয় দেশ পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। আলোচনার সময় সৌদি যুবরাজ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। উত্তরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান হজ মৌসুমে ইরানি হজযাত্রীদের সেবা ও নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা গ্রহণের জন্য। এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনে কথা বলেন। ওই আলোচনায় ইরানে ইসরাইলি হামলার প্রতিক্রিয়া ও পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তারা অঞ্চলে উত্তেজনা প্রশমনে এবং কূটনৈতিক উপায়ে বিরোধ সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া, যুবরাজ মোহাম্মদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সঙ্গেও ফোনে কথা বলেন। ইরানে ইসরাইলি হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে এসপিএ জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা