ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান নেতানিয়াহুর – বর্ণমালা টেলিভিশন

ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৪১ 103 ভিউ
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। ওমানের মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান এখন পর্যন্ত পরমাণু ইস্যুতে তিন দফা আলোচনা করেছে। এই আলোচনার লক্ষ্য এমন একটি চুক্তি স্বাক্ষর করা যা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনকে বাধাগ্রস্ত করবে এবং ওয়াশিংটনের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোও প্রত্যাহার করবে। এই মাসের শুরুতে রোমে আলোচনার পর ওমান বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইরান এমন একটি চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে যা তেহরানের পারমাণবিক অস্ত্র এবং নিষেধাজ্ঞাগুলোকে ‘সম্পূর্ণরূপে মুক্ত’ করবে কিন্তু ‘শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি বিকাশের ক্ষমতা বজায় রাখবে’। এদিকে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, একমাত্র ‘ভালো চুক্তি’ হবে ‘সমস্ত অবকাঠামো অপসারণ করা’, যা ২০০৩ সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার স্বাক্ষরিত চুক্তির অনুরূপ। যে চুক্তি অনুসারে তারা তাদের পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। নেতানিয়াহু বলেন, ইসরাইলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এর আগে গত ১৯ এপ্রিল রয়টার্স এক ইসরাইলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আপাতত এই ধরনের অভিযান সমর্থন করবেন না জানানো সত্ত্বেও আগামীতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরাইল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা