ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ১০:৪৬ 122 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন যা, ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে হুমকির মুখে ফেলতে পারে। বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া। সংবাদমাধ্যম দ্য হিল বলছে, নেতানিয়াহুকে ইরানে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন কি না প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর দেন, ‘সত্যি বলছি। হ্যাঁ আমি বলেছি।’ ট্রাম্প বলেন, ‘আমি শুধু বলেছি যে, আমি এটা উপযুক্ত মনে করি না। আমরা তাদের সঙ্গে খুব ভালো আলোচনা করছি এবং আমি মনে করি না এটি এখন উপযুক্ত।’ ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, ‘পরিস্থিতি যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে- একটি ফোন কলের মাধ্যমেও সেটি হতে পারে।’ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প বলেন- এখন আমি মনে করি যে, তারা একটি চুক্তি করতে চায়। যদি চুক্তি করতে পারি, তাহলে অনেক জীবন বাঁচাতে পারব। এর আগে গত সপ্তাহে রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পঞ্চম দফার পারমাণবিক আলোচনার ‘কিছুটা অগ্রগতি হলেও তা চূড়ান্ত নয়’ বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ বিন হামুদ আলবুসাইদি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান দ্বন্দ্বের মধ্যেই সর্বশেষ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দুদেশের মধ্যে চলমান উত্তেজনা ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে কেন্দ্র করে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন ইরানের কাছে সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করেছে কিন্তু তেহরান ‘শূন্য সমৃদ্ধকরণ’ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা