ইরানের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু-রুবিওর – বর্ণমালা টেলিভিশন

ইরানের বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াইয়ের প্রতিশ্রুতি নেতানিয়াহু-রুবিওর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫৫ 140 ভিউ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানের বিরুদ্ধে লড়াই সম্পন্ন করবে। রোববার জেরুজালেম সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নেতানিয়াহু এ সময় বলেন, গত ১৬ মাসে ইসরাইল ইরানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এবং আপনাদের (আমেরিকার) অবিচল সমর্থনে, আমি নিশ্চিত যে, আমরা এই কাজ শেষ করতে পারব। তিনি আরও যোগ করেন, ‘ইসরাইল এবং আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের হুমকির মোকাবিলা করছে। তার এই মন্তব্য ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কাও দেখা দিচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সময় ইসরাইলি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন, ‘ইরানকে পারমাণবিক ক্ষমতাধর হতে দেওয়া যাবে না।’ সংবাদ সম্মেলনে রুবিও জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে একমত যে, ইরান মধ্যপ্রাচ্যের ‘সবচেয়ে বড় অস্থিতিশীলতার উৎস’। গাজা, ইরান ও লেবানন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এর আগে মার্কো রুবিও ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠকে গাজা, ইরান ও লেবাননে চলমান যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতানিয়াহু বলেন, ‘গাজা ইস্যুতে আমরা এবং প্রেসিডেন্ট ট্রাম্প সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে কাজ করছি’। বর্তমানে ইসরাইল ও হামাসের মধ্যে ১৫ মাসের যুদ্ধের পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। রুবিওর সফরের সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গাজায় আটক থাকা আরও ৬ জীবিত বন্দিকে মুক্ত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রুবিওর মধ্যপ্রাচ্য সফর ও যুক্তরাষ্ট্রের অবস্থান রুবিও শনিবার রাতেই তেল আবিবে পৌঁছান, যা তার প্রথম মধ্যপ্রাচ্য সফর। এ সফরের অংশ হিসেবে তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেওয়ার পর ১৩-১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সফর করবেন। এর আগে শনিবারই মুক্তি পেয়েছেন সাশা ট্রুপানোভ, সাগুই ডেকেল চেন ও আইয়ার হর্ন নামের তিন ইসরাইলি জিম্মি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, শনিবার সন্ধ্যা ৭টার মধ্যে (ইসরাইলি সময়) বন্দিরা মুক্ত না হলে, যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর যেকোনো সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেবে। সূত্র: জেরুজালেম পোস্ট

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা