নিউজ ডেক্স
আরও খবর
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?
ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা
মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার
সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?
ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে অর্ধশতাধিক মোসাদ এজেন্ট আটক
ইরানের স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান-বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনী মোসাদের ৫০ জনের বেশি এজেন্টকে আটক করেছে। এ সময় অভিযান চলাকালে আরও দুই এজেন্ট নিহত হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে মোতায়েন আইআরজিসির স্থল বাহিনীর কুদস ঘাঁটি জানিয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইহুদি বাহিনীর (সিয়নবাদী শাসন) হয়ে কাজ করা ৫০-এর বেশি সন্ত্রাসী ও ভাড়াটে সৈন্যকে আটক করা হয়েছে এবং দু’জন সন্ত্রাসী নিহত হয়েছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, মোসাদ এজেন্টদের ধরতে পরিচালিত এই অভিযান গত দুই সপ্তাহ জুড়ে পরিচালিত হয়েছে।
এদিকে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন, যা সম্প্রতি ইহুদি শাসন দ্বারা ইরানি ভূখণ্ডে চালানো আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয়েছিল।
মঙ্গলবার দুপুরে তিনি ১২ দিনের আরোপিত যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির মাত্রা ও ত্রাণ ও ক্ষতিপূরণ প্রদানের অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এতে ১০২ জন নারী ও ৩৮ জন শিশুসহ ৯৩৫ জন নিহত হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।