ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১ হাজার ভবন ধ্বংস – বর্ণমালা টেলিভিশন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৩১ হাজার ভবন ধ্বংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ৬:৪৭ 120 ভিউ
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানি হামলায় ইসরায়েলে অন্তত ৩১ হাজার ভবন ও ৪ হাজার যানবাহন সম্পূর্ণভাবে ধ্বংস বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা-সংক্রান্ত সংবাদমাধ্যম ‘দেফা প্রেস’। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ‘অপারেশন ট্রু প্রমিজ’ নামের সামরিক অভিযানের আওতায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ইউনিট ২২ দফায় ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের একাধিক শহরে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয় এবং এটি দেশটির জন্য ‘অপূরণীয় ধ্বংস’ ডেকে এনেছে বলে দাবি করা হয়। এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর প্রথম সামরিক হামলা চালায়। টানা ১২ দিন ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকাকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে। এর জবাবে পাল্টা হামলায় নামে ইরান। এদিকে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র—নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহান—লক্ষ্য করে সামরিক আঘাত হানে। জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক স্থাপনা, আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শেষ পর্যন্ত এই উত্তেজনার প্রেক্ষিতে ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মাধ্যমে উভয় পক্ষ সাময়িকভাবে সংঘর্ষ থেকে বিরত থাকে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ভবিষ্যতে আরও উত্তেজনার পথ খুলে দিতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা