ইয়েমেনের হুথি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে হামাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ মার্চ, ২০২৫
১০:৩৬ পূর্বাহ্ণ
143 ভিউ

ইয়েমেনের হুথি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:৩৬ 143 ভিউ
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইয়েমেনের হুথি গোষ্ঠীর দেওয়া আল্টিমেটামকে স্বাগত জানিয়েছে, যেখানে ইসরাইলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। শনিবার (৯ মার্চ) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে হামাস ইসরাইলি বাহিনীর ‘অনাহারে হত্যার অপরাধ’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। শুক্রবার (৮ মার্চ) হুতি নেতা আব্দুল মালিক আল-হুথি ইসরাইলকে সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দিলে তারা ইসরাইলের বিরুদ্ধে পুনরায় নৌ-অভিযান শুরু করবে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২৩ সালের নভেম্বর থেকে হুথিরা লোহিত সাগরে ইসরাইলি লক্ষ্যবস্তু এবং ইসরাইল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যা তারা গাজার প্রতি সংহতি জানিয়ে চালাচ্ছে বলে দাবি করেছে। ইসরাইল গত রোববার (৩ মার্চ) থেকে গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা শুরু করতে অস্বীকৃতি জানানোর পর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। গত প্রায় সাত দিন ধরে কোনো ধরনের ত্রাণ প্রবেশ করতে দেয়নি তারা। গাজায় দ্রুত চিকিৎসা সামগ্রী প্রবেশের অনুমতি না দিলে শিশুরা মারা যাবে বলে সতর্ক করেছেন ইউনিসেফের শিশু সংস্থার যোগাযোগ বিশেষজ্ঞ রোজালিয়া বোলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় ৪৮,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১,১১,৮০০ ছাড়িয়েছে। ইসরাইলি হামলায় গাজা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইসরাইল বর্তমানে গাজার বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার সম্মুখীন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ