ইয়েমেনি বন্দরে মার্কিন হামলায় হতাহত ১৮৪ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০২৫
৫:৪০ অপরাহ্ণ
132 ভিউ

আরও খবর

চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত

মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

ইয়েমেনি বন্দরে মার্কিন হামলায় হতাহত ১৮৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ | ৫:৪০ 132 ভিউ
গুরুত্বপূর্ণ রাস ইসা তেলবন্দরসহ ইয়েমেনের কয়েকটি বন্দরে চালানো মার্কিন বিমান হামলায় অন্তত ৫৮ জন নিহত ও ১২৬ জন আহত হয়েছেন। এটিই এখন পর্যন্ত ইয়েমেনে মার্কিন বাহিনীর সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলা বলে দাবি করেছে হুথি-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল মাসিরাহ। হুদাইদার স্বাস্থ্য অফিসের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলাটি একাধিক এলাকায় চালানো হলেও মূল আঘাতটি হেনেছে রাস ইসা বন্দরের আশপাশে। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) বলছে, এই বিমান হামলার লক্ষ্য ছিল হুথিদের তেলের জোগান ও অর্থনৈতিক উৎস ধ্বংস করা। CENTCOM-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর জ্বালানি উৎস ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে’। এদিকে আল জাজিরার প্রতিবেদক মুহাম্মদ আল-আত্তাব জানিয়েছেন, ‘যখন বন্দরটিতে লোকজন কাজে ব্যস্ত ছিল, ঠিক তখনই হামলার প্রথম চারটি বোমা বর্ষণ তখনই হয়। এ সময় ট্রাকচালকসহ বহু সাধারণ শ্রমিক ছিলেন ঘটনাস্থলে’। স্থানীয়দের মতে, আক্রমণের আকস্মিকতায় বহু নিরীহ শ্রমিক ও কর্মী হতাহত হন। হামলার ভিডিও ফুটেজে বিস্ফোরণের ভয়াবহতা, ধ্বংসস্তূপ ও সাধারণ মানুষের প্রাণহানির দৃশ্য দেখা যায়। আল মাসিরাহ জানিয়েছে, ইয়েমেনি রেড ক্রিসেন্ট ও সিভিল ডিফেন্স বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মূলত রাস ইসা, হুদাইদাহ ও আস-সালিফ—এই তিনটি বন্দর দিয়েই ইয়েমেনে প্রায় ৭০ শতাংশ আমদানি ও ৮০ শতাংশ মানবিক সহায়তা প্রবেশ করে। জাতিসংঘের মতে, রাস ইসা বন্দর ও তেল পাইপলাইন হলো ‘অপরিহার্য ও অপরিবর্তনীয় অবকাঠামো’। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে পুনরায় দায়িত্ব নেওয়ার পর এই হামলা হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযানের অংশ। এর আগে মার্চে দুই দিনের মার্কিন হামলায় ৫০ জনের বেশি মানুষ নিহত হন বলে জানান হুথি কর্মকর্তারা। হুথিদের দাবি, লোহিত সাগরে তারা ইসরাইল-সংযুক্ত জাহাজের বিরুদ্ধে ১০০-র বেশি হামলা চালিয়েছে, যা গাজার ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়া। হুথি কর্মকর্তা মোহাম্মদ নাসের আল-আতিফি বলেন, ‘আমেরিকার এই অপরাধ আমাদের গাজার পাশে দাঁড়ানোর সংকল্পকে একটুও দুর্বল করবে না, বরং আরও শক্তিশালী করবে’। অন্যদিকে ওয়াশিংটন হুথিদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘যতক্ষণ না হুথিরা লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করছে, ততক্ষণ মার্কিন হামলাও চলবে’। এদিকে মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই ইসরাইলের সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের আশঙ্কা, এই হামলা শুধু ইয়েমেনের ভেতরে নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সূচনা করতে পারে। তাদের মতে, যুদ্ধক্লান্ত ইয়েমেন আরও একটি মানবিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে। সূত্র: আল-জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক