ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ | ৬:৩৮ 161 ভিউ
ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার (১৩ আগস্ট) বার্তাসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতালীর কোস্টগার্ড ও জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, প্রায় একশর কাছাকাছি অভিবাসী নৌকাটিতে ছিলেন। বুধবার এটি ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ডুবে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯২ থেকে ৯৭ জন অভিবাসী লিবিয়া থেকে যাত্রা করেছিলেন দুটি নৌকায়। বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সব যাত্রীকে অপর একটি ফাইবারগ্লাসের নৌকায় স্থানান্তর করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেই নৌকাটি ডুবে যায়। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ইতালিস্থ মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানান, উদ্ধারকৃত ৬০ জনকে লাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো জানান, ভোরের দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত এক দশকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ২৪ হাজার ৫০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে তিউনিসিয়া ও লিবিয়া উপকূল থেকে যাত্রা করা ছোট ছোট নৌকায়। এই ঘটনার পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শুধুমাত্র উদ্ধার অভিযান যথেষ্ট নয়। মূল সমস্যা মোকাবিলার জন্য আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি জানান, তার সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই