ইতালিতে ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা আরব আমিরাতের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
১০:৪৫ পূর্বাহ্ণ
138 ভিউ

ইতালিতে ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা আরব আমিরাতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৫ 138 ভিউ
ইতালিতে ৪০ বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্রমবর্ধমান প্রবৃদ্ধির মধ্যে এ ঘোষণা দিল আবুধাবি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। তুর্কি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম অনুসারে, ইতালিতে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রোমে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠকে এই ঘোষণা করা হয়। শেখ মোহাম্মদ বলেন, ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাত এবং ইতালির মধ্যে তেল-বহির্ভূত বাণিজ্য ১৪.১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ২১.২ শতাংশ বেশি। তিনি বলেন, দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতা জোরদার করে বাণিজ্যের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘আমরা ইতালিতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের জন্য অপেক্ষা করছি, যার মূল্য ৪০ বিলিয়ন ডলার, যা আমাদের দুই দেশ এবং আমাদের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখবে। ’ রোববার (২৩ ফেব্রুয়ারি) আমিরাতের প্রেসিডেন্ট কোনও ঘোষিত এজেন্ডা ছাড়াই ইতালি সফরে আসেন। ২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর রোমে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের এটি তৃতীয় সফর। অন্যদিকে, ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণের পর মেলোনিও সংযুক্ত আরব আমিরাতে তিনটি সফর করেছেন। রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ইতালিতে রাষ্ট্রীয় সফর শেষ করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রোম ত্যাগ করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট