ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ মে, ২০২৫
১০:৪১ পূর্বাহ্ণ
139 ভিউ

আরও খবর

বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো

নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?

ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা

মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার

সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে?

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মে, ২০২৫ | ১০:৪১ 139 ভিউ
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। কয়েক মাসের আলোচনা শেষে ওয়াশিংটনে বুধবার (৩০ এপ্রিল) এই চুক্তি স্বাক্ষরিত হলো। খনিজ চুক্তির ফলে ইউক্রেনের পুনর্গঠনে যৌথ বিনিয়োগ করা হবে। খবর রয়টার্সের গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানা পোড়েন দেখা দেয়। এই চুক্তি মাধ্যমে কিয়েভের সঙ্গে ট্রাম্প ও হোয়াইট হাউসের সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তাদের আশা, খনিজ চুক্তির মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার অব্যাহত সমর্থন বজায় রাখবে। মার্কিন ট্রেজারি বিভাগের এক্স পোস্টে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকো চুক্তিতে স্বাক্ষর করছেন। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি ‘একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেনের প্রতি ট্রাম্প প্রশাসনের স্পষ্ট অঙ্গীকার। ইউরিয়া স্ভিরিদেনকো এক্স পোস্টে লিখেছেন, এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ইউক্রেনে তহবিল প্রদানে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ‘সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি, এটি নতুন ধরনের সহায়তারও সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ।’ তবে ওয়াশিংটন এই প্রস্তাবের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। স্বাক্ষর অনুষ্ঠানের আগে বুধবার ট্রাম্প পুনরায় জোর দিয়েছিলেন যে, কিয়েভকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কিছু পাওয়া উচিত। এজন্যই ইউক্রেনের বিপুল বিরল মৃত্তিকা খনিজ সম্পদের ওপর চুক্তি নিশ্চিত করার এই প্রচেষ্টা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই