ইউক্রেনে হামলা বাড়ালেও ট্রাম্প নিশ্চিত পুতিন শান্তি চান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৮ মার্চ, ২০২৫
১০:৫৪ পূর্বাহ্ণ
145 ভিউ

ইউক্রেনে হামলা বাড়ালেও ট্রাম্প নিশ্চিত পুতিন শান্তি চান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ১০:৫৪ 145 ভিউ
ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার সর্বসাম্প্রতিক বিমান হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্কো ও কিয়েভের মধ্যে লড়াই বন্ধ করাতে চুক্তিতে মধ্যস্থতা থেকে সরাতে পারবে না। শুক্রবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাতভর ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের জন্য ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়াকে অভিযুক্ত করেছেন। সেই সময়ে পাঁচটি অঞ্চলে লক্ষ্যবস্তুর উপর আঘাত হানা হয়, আবাসিক ভবনগুলোর ক্ষতি হয় এবং বাসিন্দারা আহত হন। তবে শুক্রবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, যখন পুতিন বলেন তিনি শান্তি চান তিনি তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস করেন। ট্রাম্প বলেন, আমি তাকে বিশ্বাস করি। আমার মনে হয় আমরা রাশিয়ার সঙ্গে খুব ভালো করছি। তিনি যদিও স্বীকার করেন যে এই মূহুর্তে ‘তারা ইউক্রেনে প্রচণ্ড বোমা বর্ষণ করছে’। পুতিন সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তিনি তাই-ই করছেন তা যে কোন ব্যক্তি করতো। আমার মনে হয় ওই অবস্থানে থেকে যে কোন ব্যক্তি ঠিক এখন তাই-ই করতো। ট্রাম্প কিয়েভের ব্যাপারে তার অব্যাহত হতাশা ব্যক্ত করেন। তিনি সংবাদদাতাদের বলেন, সত্যি বলতে কি, ইউক্রেনের সঙ্গে কাজ করা আরও কঠিন হয়ে উঠছে। তাদের হাতে কোন তাস নেই। যখন জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে আরও বিমান প্রতিরক্ষা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, ট্রাম্প বলেন, তা ইউক্রেনের উপর নির্ভর করছে। তিনি বলেন, আমার জানতে হবে তারা নিস্পত্তি চায়। আমিতো জানিনা যে তারা নিস্পত্তি চায়, তারা যদি নিস্পত্তি না চায় তা হলে আমরা সেখান থেকে বেরিয়ে আসবো কারণ আমরা চাই তারা নিস্পত্তি করুক। ট্রাম্পের রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে আনার কৌশল, যার মধ্যে রয়েছে কিয়েভকে সামরিক সহায়তা প্রদানে এবং গোয়েন্দা তথ্য সরবরাহে বিরতি দেওয়া, যা ইউক্রেনকে আরও ঝুঁকির মুখে ফেলছে সেই সব ব্যাপারের বিরোধীতা করেন যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড বৃহস্পতিবার ফক্স নিউজকে বলেন যে গোয়েন্দা তথ্য জানানোর ব্যাপারে যে বিরতি দেওয়া হয়েছে তার লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান থেকে ইউক্রেনকে বিরত রাখা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার ট্রাম্প প্রশাসনের দাবি: বাংলাদেশ বাড়াচ্ছে বোয়িং উড়োজাহাজের অর্ডার, নতুন চুক্তির ঘোষণা ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতের ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ