ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ৯:৫৭ 124 ভিউ
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ক্রিমিয়া দখল নিয়ে জেলেনস্কির মন্তব্যকে ‘উস্কানিমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘জেলেনস্কির এ বক্তব্য রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি অর্জনকে আরও কঠিন করে তুলবে।’ এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুনর্ব্যক্ত করেছেন, ইউক্রেন রাশিয়ার ক্রিমিয়া দখলকে স্বীকৃতি দেবে না। তিনি বলেছেন, ‘এখানে কথা বলার কিছু নেই। এটি আমাদের সংবিধানের পরিপন্থি।’ জেলেনস্কির এই মন্তব্যকে ‘উস্কানিমূলক বক্তব্য’ বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘কেউ জেলেনস্কিকে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দিতে বলছে না। তিনি যদি ক্রিমিয়া চান, তাহলে এগারো বছর আগে যখন এটি রাশিয়ার কাছে কোনও গোলাগুলি ছাড়াই হস্তান্তর করা হয়েছিল, তখন তারা কেন এর জন্য লড়াই করেনি?’ ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে তিরস্কার করে বলেন, তিনি তার দেশে হত্যাকাণ্ড বন্ধ করার চেষ্টা করছেন এবং যুদ্ধের অবসান ঘটানোর জন্য তারা ‘একটি চুক্তির খুব কাছাকাছি’। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ‘জেলেনস্কির এরকম উস্কানিমূলক বক্তব্য এই যুদ্ধের নিষ্পত্তি করা এত কঠিন করে তোলে। তার গর্ব করার কিছু নেই!’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার