নিউজ ডেক্স
আরও খবর
সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে ইলেকশন বিষয়ে শেখ হাসিনার অভিমত
আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হইয়েন না
ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী
সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান
শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ, ২০২৬) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন : ইয়াছিন ফেরদৌস মুরাদ (ঢাকা), মিজানুর রহমান চৌধুরী (নীলফামারী), এ কে এম মমিনুল হক (লালমনিরহাট), মোহাম্মদ জহুরুল ইসলাম (পাবনা), মোস্তাফিজুর রহমান আলেক (নড়াইল), নজরুল ইসলাম মোল্লা (বরগুনা), মোঃ সিরাজুল হক (জামালপুর), চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী (গাজীপুর), জামিলুর রশিদ খান (মানিকগঞ্জ), তোফাজ্জল হোসেন (নরসিংদী), মোঃ আফজাল হোসেন খান পলাশ (ফরিদপুর), আহমেদ আলী (হবিগঞ্জ), এ কে এম সলিম উল্যা সেলিম (চাঁদপুর) এবং অধ্যাপক এম এ খালেক (ফেনী)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।