আমন মৌসুমে সার সরবরাহ ব্যাহতের শঙ্কা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ May, ২০২৫
১০:৫৮ am
169 ভিউ

আরও খবর

৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান

নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর

টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার

টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমন মৌসুমে সার সরবরাহ ব্যাহতের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ May, ২০২৫ | ১০:৫৮ 169 ভিউ
আগামী আমন মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সার সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। গত বছর বোরো মৌসুমে বিএডিসি এবং বিসিআইসির সার সরবরাহে অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে সরবরাহ সঠিকভাবে না হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় সারের সংকট দেখা দিয়েছিল। ইউরিয়া সার সরবরাহ চেইনে অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ করা না গেলে আগামী মৌসুমেও কৃষক সঠিক সময়ে সার পাবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আমন মৌসুমে চাষাবাদ নির্বিঘ্ন করতে ইউরিয়া সার আমদানির জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে অন্তর্বর্তী সরকার। জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সরকারের ভর্তুকির আওতায় যে সার আমদানি করছে, তা পরিবহণ ঠিকাদার কর্তৃক আত্মসাতের ঘটনা ঘটে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সার পরিবহণের জন্য পরিবহণ ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ায় জালিয়াতি ও দুর্নীতির কারণে বারবার সার কেলেঙ্কারি ঘটছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কিছু কর্মকর্তার যোগসাজশে প্রতিবছর অদক্ষ ও অনভিজ্ঞ পরিবহণ ঠিকাদারদের অন্তর্ভুক্তিকরণ ও কাজ প্রদানের মাধ্যমে সরকারি সার আত্মসাতের পথ প্রশস্ত করা হচ্ছে। তাদের কারণে সার সেক্টর বর্তমানে হুমকির মুখে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে প্রোটন ট্রেডার্সের মালিক সাবেক এমপি কামরুল আশরাফ খান প্রোটন, নবাব অ্যান্ড কোং-এর মালিক মো. নবাব খান এবং কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির মালিক মোখলেছুর রহমানের মতো অদক্ষ কিছু পরিবহণ ঠিকাদার কর্তৃক প্রায় ৩ লাখ ৩০ হাজার মেট্রিক টন সরকারি সার আত্মসাতের ঘটনা ঘটে। যার আমদানি মূল্য ২ হাজার ৮০০ কোটি টাকা। সেসময়ে কিছু কিছু নতুন ঠিকাদার সরকারের আমদানিকৃত সার সঠিক সময়ে বিএডিসি ও বিসিআইসির গুদামে বুঝিয়ে দিতে ব্যর্থ হয়েছে। ফলে আগামী আমন মৌসুমে যথাসময়ে কৃষকের হাতে সার পৌঁছাবে কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে। জানা যায়, জিটুজির মাধ্যমে সরকারি আমদানিকৃত ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পরিবহণ ঠিকাদার নিয়োগ সম্পন্ন করে বিএসসি। সংস্থাটির উদাসীনতার কারণে প্রতিবছর অদক্ষ পরিবহণ ঠিকাদার নিয়োগ পাচ্ছে। ফলে প্রতিবছরই ঘটছে সার আত্মসাতের ঘটনা। সূত্রটি আরও জানায়, জিটুজির মাধ্যমে আমদানিকৃত সারের দরপত্র আহ্বান, দরপত্র মূল্যায়ন ও সর্বনিু দরদাতাকে কার্যাদেশ প্রদান করে বিএসসি। সরকারের আমদানিকৃত সার প্রতিবছর আত্মসাতের ঘটনার পেছনে বিএসসি অনেকাংশে দায়ী। শিপিং করপোরেশনের চার্টারিং অ্যান্ড ট্রাম্পিং বিভাগের কর্মকর্তাদের সহায়তায় পরিবহণ ঠিকাদারের দক্ষতা ও সামর্থ্য যাচাই-বাছাই না করেই ভুয়া-জাল অভিজ্ঞতার সনদের মাধ্যমে পরিবহণ ঠিকাদার নিয়োগ দিচ্ছে। এর মধ্যে বর্তমানে স্বদেশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোং, সামিট অ্যাসোসিয়েশন ও ইন্টার ওশান ঠিকাদার প্রতিষ্ঠানের নামে অভিযোগ রয়েছে-জিটুজির মাধ্যমে আমদানিকৃত সার বছরের পর বছর পরিবহণ সম্পন্ন না করা এবং তাদের নিজস্ব সক্ষমতা নেই সঠিক সময়ে বিসিআইসি ও বিএডিসির গুদামে সার পৌঁছে দেওয়ার। ফলে প্রতিবছরই কৃষি মৌসুমে কৃষক সঠিক সময়ে সার পাচ্ছেন না। এছাড়া এসব পরিবহণ ঠিকাদার অস্বাভাবিক মূল্যে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের কার্যাদেশ নিচ্ছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন সম্প্রতি ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির জন্য দরপত্র আহ্বান করেছে। সাধারণত এমন টেন্ডারে জাহাজ ভাড়া, ট্রাক ভাড়া, লাইটার ভাড়া, লজিস্টিক সাপোর্ট, অপারেশনাল খরচ এবং নির্ধারিত মুনাফা যোগ করে প্রতি মেট্রিক টন ইউরিয়ার জন্য ৫০ থেকে ৫২ মার্কিন ডলার খরচ নির্ধারণ করা হয়। তবে এবারের টেন্ডারে দেখা যাচ্ছে অস্বাভাবিক প্রবণতা। ৬ থেকে ৮ ডলার কমে বিভিন্ন প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। এমন কম দর প্রদান যদি প্রকৃত খরচ কাঠামোর নিচে হয় তবে তা ভবিষ্যৎ পরিষেবা বা ডেলিভারিতে সংকটের কারণ হতে পারে। একজন জাহাজ পরিবহণ বিশ্লেষক জানান, বাজেট যদি ৫০ ডলার হয় আর কেউ ৪৪ ডলারে কাজ করতে চায়, তাহলে সেখানে গুণগত মান বা সময়সীমা বিপন্ন হতে পারে। এটি প্রথম দর্শনে সরকারের কাছে ব্যয়সাশ্রয়ী মনে হলেও এর পেছনে লুকিয়ে রয়েছে ভয়াবহ দুর্নীতি, অব্যবস্থাপনা ও সারের চোরাচালান। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষককে। আর মুনাফা ভোগ করছে একশ্রেণির ব্যবসায়ীরা। এ বিষয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামিট অ্যাসোসিয়েশনের পরিচালক মো. ফরিদ হোসেনকে মোবাইল ফোনে কল করা হলে এ প্রতিবেদকের পরিচয় পেয়ে নিজের নাম প্রথমে অস্বীকার করেন। পরে নিজের নাম ও প্রতিষ্ঠানের পরিচালক স্বীকার করে বলেন, আমি সবকিছু দেখি না। সবকিছু দেখেন প্রতিষ্ঠানের আরেক পরিচালক ওবায়েদুর রহমান। তিনি মঙ্গলবার দেশের বাইরে গেছেন। স্বদেশ শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানির পরিচালক মো. সুমনকে মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ না করে বারবার সংযোগ কেটে দেন। পরে তার জেনারেল ম্যানেজার ইফাদ জিকু কল ব্যাক করে বলেন, মালিকের সঙ্গে আলাপ করে আপনাকে রাত ১২টার পর জানাব।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি সকল পক্ষকে দায়িত্বশীলভাবে আচরণ করা জরুরি ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা