আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই – বর্ণমালা টেলিভিশন

আন্তর্জাতিক পুরস্কারজয়ী কামার-সারার ‘অন্যদিন…’ আসছে ১১ জুলাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ১০:২৭ 116 ভিউ
আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ও পুরস্কৃত কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’ অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। দীর্ঘ সেন্সর জটিলতা কাটিয়ে আগামী ১১ জুলাই থেকে টানা সাতদিন ছবিটি ঢাকায় সিনেমা হলে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরীন। ২০১৪ সালে সানড্যান্স ফিল্ম ফান্ড থেকে অনুদানপ্রাপ্ত এই ছবিটি ২০২১ সালে নেদারল্যান্ডসের ইডফা উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর কান, লোকার্নো, ক্যামডেন, নিউইয়র্কের মমি, জুরিখ, সিডনি ও নন্তের থ্রি কন্টিনেন্টস-সহ নানা আন্তর্জাতিক উৎসবে অংশ নেয় এবং আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ, ক্যামডেনের হ্যারেল অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করে। তবুও দেশের সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি। পরিচালক কামার বলছেন, ‘বিগত রেজিমের রাজনৈতিক ভাষ্য সহ্য হয়নি, তাই আটকে দেওয়া হয় অন্যদিন…কে।’ সম্প্রতি এক বিবৃতিতে পরিচালক কামার বলেন, ‘একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করা। ২৪'র জুলাইয়ের আগে ছবিটি দেখানো নিষিদ্ধ ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো ছবি বানাবো না। কিন্তু এবার জুলাই এসে ওলটপালট করে দিল। তাই এই ছবিটি উৎসর্গ করছি এই জুলাইকে।’ প্রযোজক সারা আফরীন জানান, দেশে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক অঙ্গনে ‘অন্যদিন…’ প্রশংসিত হয়েছে ‘ক্যালাইডোস্কোপিক ও ফিলসফিক্যাল’ বলে। উল্লেখ্য, ‘অন্যদিন…’ ছবিটি কামার আহমাদ সাইমনের ‘জলত্রয়ী’র দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘শুনতে কি পাও!’ ছবি দিয়ে তিনি প্যারিস, মুম্বাইসহ নানা আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেন এবং পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা