আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ মার্চ, ২০২৫
১০:৪৭ পূর্বাহ্ণ
162 ভিউ

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১০:৪৭ 162 ভিউ
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার। মঙ্গলবার দলটির উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১০ম দিনে এমন মন্তব্য করেন তিনি। সভাপতির বক্তব্যে আব্দুল ওহাব মিনার বলেন, গত কয়েকদিনে যে পরিমাণ ধর্ষণের নিউজ আসছে, তা দেখে আমাদের ভাবিয়ে তুলছে এবং আমাদের মনকে বিষিয়ে তুলছে। সেনা রাস্তায় থাকা অবস্থায় কী করে ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছে এসবের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন রেখে আব্দুল ওহাব মিনার বলেন, আইনশৃঙ্খলার এই অবনতির মধ্যে কি করে সুষ্ঠু নির্বাচন করবেন? আগে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ নিন, তারপর নির্বাচনের কথা ভাবুন। এমন নাজুক পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মঈন উদ্দিন খান রিপন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। স্বৈরাচার পতন আন্দোলনেও তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পতিত ফ্যাসিবাদ সরকার লুটপাটের অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে অন্তর্বর্তীকালীন সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য রাখেন– এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কৃষি বিষয়ক সহ–সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক সহ–সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর। সরকারি বিজ্ঞান কলেজের অধ্যাপক মঈন উদ্দিন খান রিপন আরও বলেন, আমরা দেখেছি জুলাই ছাত্র আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগে এবি পার্টি রাজপথে নেমে এসেছিলেন। এ ছাড়া বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবি পার্টি লড়াই ছিল চোখে পরার মতো। আমরা আর কোনো চাঁদাবাজ তৈরি হতে দেব না, এই দেশের মালিক আপনারা, দেশটা কারও বাবার বা কারও স্বামীর না। সীমাহীন দূর্নীতির পথ চিরতরে রুদ্ধ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। শেখ পরিবার হলেন চোরের পরিবার, এদের কাজই ছিল লুটপাট করা দেশের টাকা পাচার করা। লুটের টাকা ফেরত নিয়ে আসতে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানান তিনি। গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, সহ–সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ–সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ–সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহদপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, মশিউর রহমান মিলু, সহ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, এবি যুব পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, পল্টন থানার আহবায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও বাণিজ্যে ভারত-নির্ভরতা বাড়ছেই, দুই বছরে বাণিজ্য ঘাটতি আরও প্রকট পায়রা ও আদানিকে রেকর্ড ক্যাপাসিটি চার্জ প্রদান: গত অর্থবছরে কেন এত বেশি দিতে হলো? একটির খরচে ৫টি মেট্রো নির্মাণ সম্ভব হচ্ছে না: লাইন-২ রুটে খরচ ৬০ হাজার কোটি টাকার বেশি যুক্তরাজ্যে আশ্রয়ের নামে এলজিবিটি কোটায় আবেদনের শীর্ষে পাকিস্তান, দ্বিতীয় বাংলাদেশ পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট জাতীয় চার নেতার ম্যুরালকে ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে অপসারণ, ইউএনওর ওপর ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনের নাকের ডগায় সিলগালা করা ৯ লাখ ঘনফুট বালু গায়েব! পাচারে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিরা চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সৌদিতে আগুনে পুড়ে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি