অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য, আলজেরিয়ায় টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিত – বর্ণমালা টেলিভিশন

অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য, আলজেরিয়ায় টিভি চ্যানেলের সম্প্রচার স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১০:৪৬ 125 ভিউ
আফ্রিকার উপ-সাহারা অঞ্চল থেকে আগত অভিবাসীদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় আলজেরিয়ার একটি সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার দশ দিনের জন্য স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ৩ মে (শনিবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। শুক্রবার আলজেরিয়ার সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘এশরুক’ নামের সংবাদচ্যানেলটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় উপ-সাহারার কৃষ্ণাঙ্গ অভিবাসীদের উদ্দেশ্যে একটি অবমাননাকর শব্দ ব্যবহার করেছে। সম্প্রচার নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, এই শব্দটি ছিল চরম বর্ণবাদী ও বৈষম্যমূলক, যা মানবিক মর্যাদার ওপর আঘাত এবং নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর শামিল। সংস্থাটি চ্যানেলটির কর্তৃপক্ষকে একটি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক অবৈধ আফ্রিকান নাগরিক ইউরোপে পাড়ি জমানোর আগে আলজেরিয়াকে একটি অস্থায়ী গন্তব্য হিসেবে ব্যবহার করে থাকেন। তাদের অনেকেই আলজেরিয়ায় জীবিকার সন্ধানে আসেন। আলজেরিয়ার সরকার অভিবাসীদের ব্যাপারে কঠোর নীতিমালা গ্রহণ করেছে। দেশটি বলছে, অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় দেশের নিরাপত্তা, অর্থনীতি ও জনসংখ্যার ভারসাম্যে প্রভাব পড়ছে। সরকারি গণমাধ্যম জানিয়েছে, এপ্রিল মাসের শুরু থেকে দেশটি প্রায় পাঁচ হাজার আফ্রিকান অভিবাসীকে প্রতিবেশী দেশ নাইজারে ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেকই নাইজারের নাগরিক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা