অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল – বর্ণমালা টেলিভিশন

অবশেষে মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৩২ 125 ভিউ
অভিবাসন হেফাজত থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ও ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী মাহমুদ খলিলকে মুক্তির নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) নিউ জার্সির একটি ফেডারেল আদালতের বিচারক খলিলকে মুক্তির আদেশ দেন। সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খলিল। গত মার্চে বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে তাকে গ্রেফতার করেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কর্মকর্তারা। পরে তাকে লুইজিয়ানার একটি কারাগারে আটক রাখা হয়। বৈধভাবে আমেরিকায় স্থায়ী বসবাস করা খলিল অভিযোগ করেন, সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে রাজনৈতিক বক্তব্যের জন্য তাকে সাজা দেয়া হচ্ছে। শুক্রবার (২০ জুন) নিউ জার্সির একটি ফেডারেল আদালতের বিচারক খলিলকে মুক্তির আদেশ দেন। বিচারকের আদেশের পর শুক্রবারই লুইজিয়ানার কারাগার থেকে মুক্তি পান মাহমুদ খলিল। এর আগে নিউ জার্সির নিউয়ার্কের ডিস্ট্রিক্ট জাজ মাইকেল ফারবিয়ারজ গত ১১ জুন এক আদেশে বলেন, আটক রেখে খলিলের মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে সরকার। তবে গত ১৩ জুন লুইজিয়ানার জেনার একটি আটক কেন্দ্র থেকে খলিলকে মুক্তি দিতে অসম্মতি জানান বিচারক। এর আগে ট্রাম্প প্রশাসন জানায়, বৈধভাবে বসবাসের আবেদনের বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন খলিল। আলাদা সে অভিযোগে তাকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের আটক কেন্দ্রে বন্দি রাখা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন