নিউজ ডেক্স
আরও খবর
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল
৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
অবশেষে গাজা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে ইসরাইল
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরাইল একটি আলোচক দল কাতারে পাঠাচ্ছে।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু তাদেরকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।
তবে একই বিবৃতিতে বলা হয়, গত রাতে হামাস কাতারি প্রস্তাবে কিছু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে, যা ইসরাইলের কাছে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সেসব পরিবর্তনের বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অন্যদিকে, শুক্রবার হামাস জানায় যে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তুত করা একটি প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক’ সাড়া দিয়েছে। প্রস্তাবিত এই চুক্তিতে ৬০ দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা গাজায় ইসরাইলের প্রাণঘাতী হামলা বন্ধে আশার আলো দেখাচ্ছে।
এখন সকলের দৃষ্টি কাতারে অনুষ্ঠেয় এই আলোচনার দিকে, যা হয়তো এই দীর্ঘ সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে পারে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরাইলি অভিযানের নামে গণহত্যায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য দিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]