অপ্রদর্শিত আয় ব্যবহারের সুযোগ থাকছে: এনবিআর চেয়ারম্যান – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৪ জুন, ২০২৫
৯:২১ পূর্বাহ্ণ
152 ভিউ

আরও খবর

ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই

রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড়

বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব

পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর

অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই

গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ

বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা

অপ্রদর্শিত আয় ব্যবহারের সুযোগ থাকছে: এনবিআর চেয়ারম্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ৯:২১ 152 ভিউ
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, নানা কারণে বিভিন্ন সময় অপ্রদর্শিত অবস্থায় থেকে যাওয়া অর্থ বৈধ করতে আগ্রহীদের জন্য ‘এক্সিট রুট’ রাখতেই সীমিত পরিসরে কালো টাকা সাদা করার সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ উপদেষ্টার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাজেটে প্রস্তাবিত কালো টাকা সাদা করার সুযোগ রাখা বিষয়ক প্রশ্নে এমন কথা বলেন তিনি। সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উত্থাপন করেন অর্থ উপদেষ্টা। সেখানে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করে বৈধ করার সুযোগ রাখা হয়েছে। তবে সেজন্য বর্তমানের চেয়ে কয়েক গুণ বেশি কর দিতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে ‘বৈষম্যবিরোধী’ চেতনার বাজেটেও অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ রাখা যে ‘ভালো কিছু হয়নি’ তা সংবাদ সম্মেলনে মেনে নেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলছি কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে। অর্থ উপদেষ্টার এ বক্ত্যব্যের আগে এনবিআর চেয়ারম্যান বলেন, একটি ‘এক্সিট রুট’ রাখার জন্যই সীমিত পরিসরে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, আগে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার যে বিধান ছিল সেটা নতুন সরকার আসার পর পরই আমরা বাতিল করে দিয়েছি। কালো টাকার আরেকটা প্রবিধান ছিল যা ৩০ জুন শেষ হচ্ছে। সেটাকে আমরা মেয়াদ বাড়াইনি। সেটা ছিল যদি কেউ জমি অথবা ফ্ল্যাট-বাড়ি কিনে তাহলে একটু বেশি কর দিলে এটার ওপর সরকার কিংবা অন্য কর্তৃপক্ষ প্রশ্ন করবে না। এটাও আমরা বাড়াই নাই। তিনি বলেন, ফ্ল্যাট কিংবা জমি কিনলে একটা নির্দিষ্ট পরিমাণে কর দিলে এনবিআর এ বিষয়ে আর কোনো প্রশ্ন করত না। সেটা আমরা একটু যৌক্তিক করেছি। দুইভাগে ভাগ করেছি। এনবিআর চেয়ারম্যান বলেন, যারা নিজের জমিতে বাড়ি করবে, তারা অনেক সময় বিদেশ থেকে টাকা আনছে। অনেক সময় তারা বৈধ চ্যানেলে (ব্যাংকের মাধ্যমে) টাকা আনেন না। নানা কারণে এসব টাকা অপ্রদর্শিত অবস্থায় থেকে যায়, তাই তাদের যদি একটা এক্সিট রুট থাকে, তাই আমরা বলেছি কর দিয়ে এটা ঘোষণা দিলে তা মেনে নেব। তিনি বলেন, এর মানে এই না যে অন্য কোনো সংস্থা এ বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। অন্য সংস্থাও প্রশ্ন করতে পারবে। এই টাকাও আমরা দ্বিগুণ করে দিয়েছি। আগে যা দেওয়া লাগত এখন দ্বিগুণ দিতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক