অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি – বর্ণমালা টেলিভিশন

অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ April, ২০২৬ | ৫:৫২ 93 ভিউ
অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ আইনে পরিণত না হওয়ার পেছনে রাজনৈতিক অঙ্গন ও আমলাতান্ত্রিক প্রতিরোধ কাজ করছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার কাগজে-কলমে সদিচ্ছার কথা বললেও বাস্তবে কিছু সংস্কারধর্মী অধ্যাদেশ নিয়ে ‘খেলা’ চলছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত কতিপয় অধ্যাদেশ বাতিল ও পরিবর্তন বিষয়ে টিআইবির অবস্থান’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অধ্যাদেশগুলো কেন আইনে পরিণত হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “প্রতিরোধটা ভেতর থেকেই আসছে। ভেতরে দুটো আঙ্গিক আছে। একটা হচ্ছে রাজনীতি, আরেকটা আমলাতন্ত্র। কাজেই আমি বলব না, সরকারের সদিচ্ছা নাই। সরকার প্রকাশ্যে সদিচ্ছার কথা বলেছেন, কাগজে বলেছেন, দলিলে বলেছেন। সরকারপ্রধান কিছু বক্তব্য দিয়েছেন, যেটা আশা জাগানিয়া। কিন্তু একই সঙ্গে যে দৃষ্টান্তগুলো হয়েছে, অধ্যাদেশ নিয়ে যে খেলাটা হচ্ছে, ‘খেলা’ শব্দটাই বলব, সেই প্রতিরোধটা আসছে রাজনৈতিক অঙ্গন থেকে। ” টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, শুধু রাজনৈতিক অঙ্গন নয়, প্রশাসনিক কাঠামোর ভেতর থেকেও এ প্রতিরোধ তৈরি হচ্ছে। বিশেষ করে মানবাধিকার কমিশনের এখতিয়ার খর্বের মতো প্রস্তাব ও যুক্তিগুলো আমলাতান্ত্রিক বলয় থেকেই এসেছে বলে মন্তব্য করেন তিনি। ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে, মানবাধিকার কমিশনের এখতিয়ারকে খর্ব করার জন্য যে দাবিগুলো তুলে ধরা হচ্ছে, সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো আমলাতন্ত্র থেকে আসছে। পোশাকে-অপোশাকে আমলাতন্ত্র। আমলাতন্ত্র আগের মতোই মূল নির্ণায়ক বাংলাদেশে।’ তিনি আরও বলেন, ‘দেশে মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ থাকলেও বাস্তবে সিদ্ধান্ত গ্রহণে আমলাতন্ত্রের প্রভাবই বেশি। মন্ত্রী পরিষদ আছে, জাতীয় সংসদ আছে। কিন্তু মন্ত্রী পরিষদ কী সিদ্ধান্ত নেয় বা জাতীয় সংসদ কী সিদ্ধান্ত নেয়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমলাতন্ত্র। ভালো হলে তার কৃতিত্ব হয়তো আমলাতন্ত্র নেবে, রাজনৈতিক দল নেবে, কর্তৃপক্ষ নেবে। কিন্তু নেতিবাচক হলে তার দায়ও তো নিতে হবে।’ সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই শেষে জাতীয় সংসদের বিশেষ কমিটি গত ২ এপ্রিল ৯৮টি অধ্যাদেশ হুবহু আইনে পরিণত করার সুপারিশ করেছে, যা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে সংস্থাটি। তবে আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশ দুর্বলতামুক্ত নয় বলেও মন্তব্য করা হয়। ইফতেখারুজ্জামান বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন ২০২৫ এবং জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ-এসব গুরুত্বপূর্ণ উদ্যোগের পাশাপাশি কিছু অধ্যাদেশে উদ্দেশ্যমূলকভাবে দুর্বলতা রাখা হয়েছে। তাঁর মতে, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং স্থানীয় সরকারসংক্রান্ত চারটি সংশোধনী অধ্যাদেশ তার উদাহরণ। এ সময় টিআইবি পুলিশ কমিশন অধ্যাদেশ ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের সুপারিশ করে। একই সঙ্গে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত আইনে পরিণত করার দাবি জানায় সংস্থাটি। সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার ‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প