নিউজ ডেক্স
আরও খবর
‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’
সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ
রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস
‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’
সরানো হলো ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।তিনি একসঙ্গে দুটি সংস্থারই দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করে আসছিলেন এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এই কর্মকর্তাকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় দুই মাস পর ১৮ মে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয় তাকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।