মাদ্রাসা থেকে ডেকে নিয়ে শিশু জিসানকে হত্যা করে সোহেল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫
১০:৫৪ পূর্বাহ্ণ
142 ভিউ

আরও খবর

চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের

বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের

‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ

হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম

ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত

রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের

মাদ্রাসা থেকে ডেকে নিয়ে শিশু জিসানকে হত্যা করে সোহেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১০:৫৪ 142 ভিউ
রংপুর জেলার গঙ্গাচড়া গান্নারপাড় এলাকার মাদ্রাসা পড়ুয়া শিশু জিসান আহমেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশু জিসানকে মাদ্রাসা থেকে ডেকে নিয়ে সোহেল হত্যা করে বলে জানা গেছে। জানা যায়, শিশু জিসান (৮) গঙ্গাচড়া সদর ইউনিয়নের গান্নারপাড় এলাকার মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার এশার নামাজের সময় তাকে খুঁজে পাওয়া না গেলে মাদ্রাসার শিক্ষক রেজাউল বিষয়টি পরিবারকে জানায়। সেখানেও খুঁজে পাওয়া না গেলে মাদ্রাসার সব শিক্ষার্থীদের ডেকে জিজ্ঞেস করতেই রব্বানী নামে এক শিক্ষার্থী জানান, মাগরিবের নামাজের সময় একজন এসে জিসানকে ডেকে নিয়ে গেছে। পরে রব্বানীর মুখের বর্ণনা অনুযায়ী পরিবারের লোকজন নিশ্চিত হয় তার নাম সোহেল ও তার বাড়ি তুষভাণ্ডার। উল্লেখ্য, দীর্ঘদিন জিসানের নানাবাড়ি ছিল্লানীর মাজার উত্তরপাড়ায় কাজ করতেন তুষভাণ্ডারের সোহেল। আর জিসানের জন্মের পর বাবা বিদেশে অবস্থান করায় মা জাহেদা বাবার বাড়িতেই থাকেন। এখানেই জিসানের বেড়ে ওঠা। এরপর রাত ১২টায় শিক্ষার্থী রব্বানীকে সঙ্গে নিয়ে শিক্ষক রেজাউল পৌঁছায় তুষভাণ্ডার সোহেলের বাড়িতে। সোহেলকে তার বাড়িতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় জিসানের কথা জিজ্ঞেস করা হলে হলে সে অস্বীকার করে। পরে সুকৌশলে শিক্ষক রেজাউল ৯৯৯ এ ফোন করলে গঙ্গাচরা থানা পুলিশ তুষভাণ্ডারে সোহেলের বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে কালিগঞ্জ থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর জিসান হত্যার কথা স্বীকার করে ঘাতক সোহেল। শুক্রবার ভোর ছয়টার সময় পুলিশ ঘাতক সোহেলকে নিয়ে তুষভাণ্ডার থেকে ঘটনাস্থল গঙ্গাচড়ার লক্ষীটারীতে পৌঁছায়। পরে লক্ষীটারী ইউনিয়নের মহিপুর গ্রামের পুরাতন ক্যানেলের পাশের পাটখেত থেকে উদ্ধার করা হয় শিশু জিসানের মরদেহ। নানা আজম আলী জানান, মৃত্যু যার যেভাবে আছে কপালে সেভাবেই হবে; কিন্তু বাচ্চাটার এমন মৃত্যুর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষও দায়ী। বাচ্চাটাকে আপনাদের দায়িত্বে দিলাম আর মাদ্রাসা থেকে ডেকে নিয়ে মেরে ফেলল। হত্যাকারীদের বিচার চাই। গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, এ নারকীয় হত্যাকাণ্ড মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার ফল। ঘাতকদের বিচার চাই। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল ইমরান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকেও গ্রেফতার করেছি। তদন্ত চলমান আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার