ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ – বর্ণমালা টেলিভিশন

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ | ১১:১০ 157 ভিউ
রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে মাহিগঞ্জ সাতমাথা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় বহু গর্তের। উঠে গেছে কার্পেটিং, কোথাও কোথাও খোয়া পর্যন্ত বের হয়ে এসেছে। দীর্ঘদিন সিটি করপোরেশন সড়কটির সংস্কার না করায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। প্রতিবাদস্বরূপ ভাঙা এ সড়কে রোপণ করেছেন ধানের চারা। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর সাতমাথা রেলগেট এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা রংপুর সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’ দেখিয়ে হুঁশিয়ারি দেন। এর আগে সিটি করপোরেশনকে মৃত ঘোষণা করে ‘গায়েবানা জানাজা’ কর্মসূচিও পালন করেন বাসিন্দারা। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষ। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। অনেকবার অভিযোগ দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। বিক্ষোভকারীরা সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাহী উম্মে ফাতিমাকে অযোগ্য ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল। বৃষ্টির পানি জমে কর্দমাক্ত হয়ে পড়েছে। অবস্থা যে ভয়াবহ, সেটা বোঝাতে ভাঙা সড়কে ধান রোপণ করেছি। সেলিম হোসেন নামে একজন বলেন, দীর্ঘদিন থেকে হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা বলেন, সড়ক সংস্কার আগামী সপ্তাহ থেকেই শুরু হবে। তিনি বলেন, পুরো সড়কটি পুনর্নির্মাণের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৮ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান