প্রতারণার মাধ্যমে প্রবাসীর তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫
১১:১৪ পূর্বাহ্ণ
159 ভিউ

প্রতারণার মাধ্যমে প্রবাসীর তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:১৪ 159 ভিউ
শাহপরাণ থানাধীন পীরেরচকে প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসীর ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী আব্দুল নূর জানান, তার নিকট আত্মীয় হওয়ার সুবাদে পীরেরচকের মৃত ইব্রাহিম আলীর পুত্র শামীম মিয়া, কালা মিয়া, মজির মিয়া, সুনু মিয়া চতুরিপনার আশ্রয় নিয়ে টাকা আত্মসাত করেছে। এখন ভুয়া দলিল তৈরি করে তার বাড়ি ঘর দখলের পাঁয়তারা করছে। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে প্রবাসী আব্দুল নূর অভিযোগ করে বলেন, তার বৃদ্ধ মা সুরেতুন নেছা লন্ডন থেকে দেশে আসা যাওয়ার সুবাদে শামীম মিয়া ও তার ভাইয়েরা ভুল বুঝিয়ে সম্পত্তি ক্রয় করার কথা বলে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। টাকা গ্রহণের ১০ বছর অতিবাহিত হলেও এই টাকায় তাদের নামে কোন সম্পত্তি ক্রয় করা হয়নি। বরং ওই টাকায় তারা নিজেরা লাভবান হয়েছে। আগে তাদের আর্থিক সামর্থ্য না থাকলেও এখন নিজেদের নামে জমি ক্রয় করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল নূর জানান, তিনি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে নালিশ করেও প্রতিকার পাননি। শামীম ও তার সহযোগীরা আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে শাহপরাণ থানাকে ম্যানেজ করে এমন অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। সম্প্রতি তার বসতবাড়ী দখলের উদ্দেশ্যে জাল দলিল ও তার বৃদ্ধ মায়ের স্বাক্ষর জাল করে জাল পাওয়ার অব এটর্নি তৈরি করেছে। অথচ, তার মা কোন আমমোক্তার দেননি বা কোন জমিও বিক্রি করেননি। তারা জাল দলিল সঠিক দাবি করে জাল নামজারি করিয়েছে। স্বত্ব মোকদ্দমা (নং ৫১০/২২) এর প্রেক্ষিতে সদর আদালত সিলেট তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তারা আদালতের আদেশও অমান্য করে। আব্দুল নূর জানান, শামীম ও তার সহযোগীরা এখন তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। গত ৩০ এপ্রিল তার ওরপ তারা হামলা চালিয়েছে। এমতাবস্থায় জান মালের নিরাপত্তায় তিনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাশহুদ আহমদ চৌধুরী মহসিন অ্যাডভোকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ