নিউজ ডেক্স
আরও খবর
শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন
হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান
জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস
গাজা থেকে দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দফায় তের জনকে হস্তান্তর করেছে হামাস। এ নিয়ে জীবিত ২০ জিম্মিকে মুক্তি দিল হামাস।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাঁরা বর্তমানে ইসরায়েলের পথে আছেন।
তাদের এখন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ এবং গাজায় থাকা ইসরায়েলের নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হচ্ছে।
এর মাধ্যমে জীবিত সব জিম্মিকেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হামাস। তারা জানিয়েছে, নিহত জিম্মিদের দেহাবশেষ পরে হস্তান্তর করা হবে।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। তাঁরা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন। জিম্মি ও নিখোঁজ পরিবারগুলোর সংগঠনের তথ্যমতে, মুক্তি পাওয়া জিম্মিরা হলেন—গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল, গাই গিলবোয়া-ডালাল।
এদিকে, গাজায় জিম্মি মুক্তির প্রক্রিয়া শুরুর খবরে তেল আবিবে জড়ো হওয়া মানুষের মধ্যে অশ্রুসজল উচ্ছ্বাস দেখা গেছে। একে অন্যকে জড়িয়ে ধরে আনন্দের পাশাপাশি কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।
মুক্তিপ্রাপ্তরা হলেন- যমজ দুই ভাই গালি এবং জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর ও গাই গিলবোয়া-দালাল। মাতান জানগৌকার (২৫), নিমরদ কোহেন (২১), ইয়োসেফ চাইম ওহানা (২৫), এলকানা বহবত (৩৬), আভিনাতান ওর (৩২), বার কুপারশটেইন (২৩), সেগেভ কালফন (২৭) ও রম ব্রাসলাভস্কি (২১)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।