ইসরায়েলি হামলায় নিহত মার্কিন তরুণ, নীরব যুক্তরাষ্ট্র – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুলাই, ২০২৫
১০:৪৬ পূর্বাহ্ণ
132 ভিউ

ইসরায়েলি হামলায় নিহত মার্কিন তরুণ, নীরব যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১০:৪৬ 132 ভিউ
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনে নিহত হলেন আমেরিকান নাগরিক সাইফুল্লাহ মুসাল্লেত। পরিবার ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এটি ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত হামলা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রামাল্লার উত্তরে সিনজিল শহরে শুক্রবার (১১ জুলাই) তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুসারে মুসাল্লেতের পরিবার জানান, তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পার বাসিন্দা ছিলেন এবং সাময়িকভাবে ফিলিস্তিনে এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজিন ফাতমা মোহাম্মদ বলেন, ‘তিনি একেবারেই নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ ঘটনাস্থলে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ শালাবিকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘পশ্চিম তীরে একজন মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়ে আমরা অবগত। তবে পরিবারকে সম্মান জানিয়ে আমরা আপাতত বিস্তারিত মন্তব্য করছি না।’ মানবাধিকার সংস্থাগুলো বলছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দীর্ঘদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে। বসতি স্থাপনকারীদের হামলায় প্রায়ই ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন দেওয়া হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এসব হামলাকে অনেক সময় জাতিগত নিধনের অংশ বলে বর্ণনা করে। স্থানীয়দের অভিযোগ, এমন হামলার সময় ইসরায়েলি সেনারা বেশির ভাগ ক্ষেত্রে বসতি স্থাপনকারীদের রক্ষা করে। এ ছাড়া ফিলিস্তিনিরা প্রতিরোধ করলে তাদের ওপরই গুলি চালানো হয়। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করার উপকরণ হিসেবে বিবেচনা করে। সাইফুল্লাহ মুসাল্লেতের পরিবারের সদস্যরা এবং মানবাধিকারকর্মীরা মার্কিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন নারায়ণগঞ্জে মসজিদের কোরান শরিফের তাক থেকে ৫ আগস্ট লুট হওয়া পিস্তল ও ২০ রাউন্ড গুলি উদ্ধার খেলাপি ঋণের চাপে ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর পরিচ্ছন্নতা অভিযান শুরু করল সরকার ইংল্যান্ডের সঙ্গে অনুমিতভাবেই হোয়াইটওয়াশ হলো পাকিস্তান রাষ্ট্রায়ত্ত সার কারখানা বন্ধ, আমদানি ব্যয় সমন্বয়ে সারের দাম বৃদ্ধি: বিপর্যয়ে কৃষি, ব্যাহত শস্য উৎপাদন ছাগল চুরির ট্রমায় কাতর মবের হোতারা, দেশের পরিস্থিতি নিয়ে ভাবনা দূর অস্ত মাছ-মুরগি-ডিমের চড়া দাম: বাড়তি টাকা দিয়েও মিলছে না বোতলজাত ভোজ্যতেল ‘কথা বললে সমস্যা হবে’: চট্টগ্রামে বৌদ্ধবিহারে সশস্ত্র হামলা ও লুটপাট দুই বছরে ২৪ পুলিশ সদস্যের আত্মহনন: কেবলই মানসিক চাপ নাকি আরও অনেক কিছু? ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী