আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি – বর্ণমালা টেলিভিশন

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:২৬ 96 ভিউ
জামায়াতে ইসলামীর দাবি না মানলে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি, সেগুলো এনসিউর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে। অন্যথায় নির্বাচন হবে না।’ বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। এসময় পিআর, সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে এসব শর্ত ও দাবি পূরণ করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যেতে হবে বলে দলের অবস্থান পুনর্ব্যক্ত করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এমনকি এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামায়াতের আপত্তি নেই। আমাদের পক্ষ থেকেই ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার দাবি করা হয়েছিল।’ তিনি বলেন, ‘আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলছি। তা হলো, সবার সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে। কিন্তু তা এখনো অনুপস্থিত। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো দৃশ্যমান নয়। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। আমাদের এ উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে আশ্বস্ত করেছে ইসি।’ হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ‎সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়কও অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান