শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
দেশে ফেরা নয়, বরং প্রতিশোধ নেওয়াই শেখ হাসিনার দেশে ফেরার মূল উদ্দেশ্য, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার দাবি, এ কারণেই দেশে নতুন করে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে তার এমন বক্তব্য ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে বিএনপি নেতারা কি আতঙ্কিত? নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দেন, নির্যাতিত হলেই কেবল কেউ প্রতিশোধ নিতে চায়। বিএনপি কি তবে ২০২৪-এর ৫ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীদের ওপর হওয়া নির্মমতায় নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করে নিচ্ছে? আজ ১৩ই নভেম্বর, শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন। তার বক্তব্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
