হেফাজত আমির: জামায়াতের দীন-ইসলাম আমাদের ইসলাম নয়, মওদুদীবাদ ভ্রান্তির পথ

৮ November, ২০২৬ | ৭:৫৬ PM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

জামায়াতে ইসলামী ও মওদুদীবাদের ধর্মীয় চিন্তাধারার সমালোচনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও প্রবীণ আলেম আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর দীন আমাদের দীন নয়, জামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়। মওদুদীবাদের ভ্রান্ত ধারণার পথ মুমিনের পথ নয়।’ শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দীনি মহাসম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দীনি মহাসম্মেলন গত বৃহস্পতিবার বাদ ফজর শুরু হয়। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।