ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন

২৮ October, ২০২৬ | ১০:৪৩ AM
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ভোটের অনিয়মের অভিযোগ তুলে ফল বাতিলের আবেদন করার কথা বলেছিলেন। তবে তাঁর দল লিবারেল পার্টি সোমবার লুলার বিজয় মেনে নেওয়ার কথা জানিয়েছে। আদালতের নির্দেশ ও পাসপোর্টসংক্রান্ত জটিলতার মধ্যেও ফ্লাভিও কীভাবে ব্রাজিল ছাড়লেন, তা এখনো স্পষ্ট নয়। ব্রাজিলের ফেডারেল পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ফ্লাভিও নিয়মিত কোনো অভিবাসন চেকপয়েন্ট দিয়ে দেশ ত্যাগ করেননি। এদিকে ফ্লাভিওর ছোট ভাই এদুয়ার্দো বলসোনারো, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, নির্বাচনের আগে বলেছিলেন—ভাই নির্বাচনে জিততে না পারলে তাঁর দেশ ছেড়ে যাওয়া উচিত। চলতি মাসে পডকাস্টার স্টিভেন ক্রাউডারের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ফ্লাভিওর দেশত্যাগ এখন ব্রাজিলের চলমান রাজনৈতিক পরিস্থিতি, তাঁর বিরুদ্ধে চলমান তদন্ত এবং ওয়াশিংটন-ব্রাসিলিয়া সম্পর্কের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।