“জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা…”—শেখ হাসিনাকে জন্মদিনে ১৩ বছরের কিশোরীর অশ্রুসিক্ত চিঠি ভাইরাল

২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

ভাঙা ৩২ নম্বর বাড়িকে ভাবছে ‘পবিত্র তীর্থস্থান’, নির্বাসিত নেত্রীর জন্মদিনে বাংলার এক কিশোরীর আকুল আকুতি ছুঁয়ে গেছে নেটিজেনদের হৃদয়। নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে ১৩ বছরের এক কিশোরীর লেখা একটি খোলা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। চিঠির প্রতিটি লাইনে লুকিয়ে থাকা অবিনশ্বর শ্রদ্ধা এবং গভীর আকুলতা নাড়া দিয়েছে সাধারণ মানুষের বিবেককে। ভাইরাল হওয়া সেই পূর্ণাঙ্গ চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, জানিনা চিঠিটি আপনার কাছে পৌঁছাবে কিনা, তবুও মনের কথা লিখতে বসেছি… কাঁদছি আর লিখছি। আজ আপনার জন্মদিন। জানি না আপনি কোথায় আছেন বা কেমন আছেন। তবে আমার বুকভরা ভালোবাসা ঠিকই আপনার কাছে পৌঁছে যাবে। বাসায় বাবা-মা সবসময় আপনাকে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ বলে ডাকেন। আমার কাছেও আপনি সবসময় এবং সবসময়ের জন্যই আমার মাননীয় প্রধানমন্ত্রী। এই ১৩ বছরের ছোট্ট জীবনে জাতির পিতা বঙ্গবন্ধু আর আপনার আদর্শই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কিন্তু আজ আপনার এই বিশেষ দিনটিতে মনটা খুব ভারী হয়ে আছে। দেশটাকে আপনারা নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসলেন, আর আজ আপনাকে সেই দেশ থেকেই দূরে সরিয়ে রাখা হয়েছে! তবে আর বেশি দিন আপনাকে দুরে থাকতে হবে না, আমি বিশ্বাস করি। কদিন আগে বাবার সাথে ধানমন্ডি ৩২ নম্বরের সেই বিধ্বস্ত বাড়িটার সামনে গিয়েছিলাম। নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। জাতির পিতার স্মৃতিবিজড়িত পোড়া ইঁট-পাথরের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, আমাদের ইতিহাসটাকেই বুঝি ভেঙে গুঁড়িয়ে দেয়ার চেস্টা করা হয়েছে। কিন্তু ওরা জানেনা এতো সহজে আমাদের ইতিহাস মুছে ফেলা যায় না। বাবার হাত শক্ত করে ধরে শুধু ভেবেছি—যে বাড়ি থেকে বাঙালি আলোর দিশা পেত, আজ তার যেকোনো অবস্থাই হোক না কেন, তা আমাদের কাছে চিরকাল এক পবিত্র তীর্থস্থান হয়ে থাকবে। প্রতিদিন বাবা-মার সাথে খবরের কাগজে চোখ রাখি, শুধু আপনার ফিরে আসার খবর পাওয়ার জন্য। মন আকুল হয়ে থাকে, কবে আপনি আবার এই বাংলার মাটিতে পা রাখবেন? আপনি বঙ্গবন্ধু কন্যা, আমি জানি আপনি ভেঙে পড়বেন না।কারণ বাংলার কোটি কোটি মানুষ আজও আপনার অপেক্ষায় আছে। আপনার জন্মদিনের এই বিশেষ দিনে পরম করুণাময়ের কাছে একটাই প্রার্থনা—খুব দ্রুত আপনি সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরে আসুন। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানবেন। ইতি, আপনার আদর্শে গড়া বাংলার এক কিশোরী