শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি

২৬ জুন, ২০২৬ | ৬:৫৫ পূর্বাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের ছাত্ররাজনীতিতে এক অভূতপূর্ব মোড়। প্রতিহিংসামূলক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে ন্যায়বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দাবি তুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ ২৫শে জুন, বৃহস্পতিবার বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থী সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে একগুচ্ছ প্রস্তাবনাসহ ৬ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। ছাত্রলীগের এই ৬ দফার মধ্যে একদিকে যেমন রয়েছে শিক্ষার্থীদের আইনি সুরক্ষা ও শিক্ষার অধিকারের কথা, অন্যদিকে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে রাজনৈতিক কারণে শিক্ষার্থীদের ওপর দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবি তুলে তারা আইনি হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশের সাম্প্রতিক সময়ে আলোচিত শামীম মোল্লা, মাসুদ ও তোফাজ্জলসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানানো হয়েছে এই ঘোষণায়। ৬ দফার মূল প্রতিপাদ্য রাজনৈতিক কারণে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করা আইসিটি ট্রাইব্যুনাল বাতিল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি শামীম মোল্লা, মাসুদ ও তোফাজ্জলসহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং বলাৎকারের ঘটনায় সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হামের টিকার অর্থ আত্মসাৎ ও শিশু মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি পুনর্বিবেচনা এবং তেল, গ্যাস, সার ও বিদ্যুতের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আনা ছাত্রলীগ জানিয়েছে, এই ৬ দফা দাবি শুধু কোনো দলীয় এজেন্ডা নয়, বরং এটি সাধারণ শিক্ষার্থী ও আপামর জনগণের মনের কথারই প্রতিধ্বনি।