বেড়কালোয়া–রাধাগ্রাম সংযোগ সড়কের নির্মাণকাজে দীর্ঘসূত্রিতায় জনদুর্ভোগ চরমে

১৩ জুন, ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া–রাধাগ্রাম সংযোগ সড়কের আওতাধীন জিলান স্যারের গলি (বেড়কালোয়া স্কুলপাড়া) এলাকায় রাস্তা সংস্কার ও উন্নয়ন কাজের অংশ হিসেবে রাস্তা খনন করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও যথাসময়ে বালু ভরাট ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়নি। বর্ষা মৌসুমের পূর্বেই কাজটি সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজের ধীরগতি ও যথাযথ তদারকির অভাবে বর্তমানে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে। এলাকাবাসীর দাবি, উন্নয়ন কাজ অবশ্যই প্রয়োজন; তবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, প্রশাসন, ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ, দ্রুত ও কার্যকর তদারকির মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করে অতি দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করা হোক। আমরা এলাকাবাসী একটি টেকসই, মানসম্মত ও জনবান্ধব উন্নয়ন চাই। জনগণের কষ্ট ও ভোগান্তি কমিয়ে দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। — ভুক্তভোগী এলাকাবাসী, বেড়কালোয়া স্কুলপাড়া, কয়া ইউনিয়ন, কুমারখালী, কুষ্টিয়া।