শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
১১ জুন, ২০২৬ | ৪:৫১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , দৈনিক গণঅধিকার
বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সারা দেশে বৃহস্পতিবার (১১ জুন) থেকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা থাকবে। সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন- আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।
